সারাদেশ
দুর্ভোগে দশ গ্রামের  মানুষ

কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পরও সচল হয়নি সেতু

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়কের অভাবে সচল হয়নি একটি সেতু। জলাশয়ের ওপর দাঁড়িয়ে থাকা সেতুটির দুই পাশে পর্যাপ্ত মাটি না থাকায় চলাচল করতে পারছে না কোনো যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন আশপাশের ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে একটি জলাশয়ের ওপর সেতুটি নির্মাণ করা হয়। সেতুর দুই পাশে সড়ক থাকলেও সংযোগস্থলে পর্যাপ্ত মাটি ভরাট না করায় এটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে।

প্রতিদিন কান্দিগাঁও, বন্দেরগাঁও, পশ্চিম জালালপুর, হকতিয়ারখোলা ও হিরামতি ছয়সিড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সেতুটি ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় তিন দশক আগে কয়েকটি এলাকার মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতু নির্মাণের পর যোগাযোগ ব্যবস্থার উন্নতির আশা করেছিলেন তারা। কিন্তু দুই পাশে সড়ক থাকা সত্ত্বেও সেতুর প্রবেশমুখে মাটি ভরাট না করায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে রোগী ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে চলাচল করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ অবস্থায় সেতুটি চলাচলের উপযোগী করা হলে ৮ থেকে ১০ গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত সহজলভ্য হতো বলে দাবি করেন স্থানীয়রা। তারা জানান, সেতুর এ অবস্থার ফলে বর্তমানে জরুরি প্রয়োজনে তিন থেকে চার কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হয় তাদের।

দেখা যায়, সড়ক থেকে প্রায় ৫ থেকে ৬ ফুট উঁচুতে সেতুটির অবস্থান। দুই পাশ দিয়ে পায়ে হেঁটে সেতুতে উঠতে হয়। বয়স্ক ব্যক্তিদের অন্যের সাহায্য ছাড়া সেতুতে ওঠা কঠিন। বৃষ্টির দিনে সেতু পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন অনেকেই।

অটোরিকশাচালক নূরুল ইসলাম জানান, সেতুর নিকট এসে সব ধরনের যানবাহন আটকে যায়। সেতুর দুই পাশে যানবাহন চলাচলের উপযোগী সড়ক রয়েছে, তবে সেতুতে ওঠার সংযোগ সড়ক না থাকায় অচল অবস্থায় পড়ে রয়েছে। কেউ যদি উদ্যোগ নিয়ে সেতুর দুই পাশ ভরাট করে তাহলেও চলাচলের উপযোগী হতো।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, তিন দশক ধরে সেতুর দুই পাশে মাটি ভরাট ও সড়ক নির্মাণ না হওয়ায় এটি আজও অচল। আমরা কত কষ্ট করে জীবনযাপন করতে হয় তা ভাষায় বলতে পারবো না। সেতুর দুই পাশে মাটি ভরাটের অভাবে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। কেউ অসুস্থ হলে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটার কারণে হাসপাতালে নেওয়া যায় না।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাইফুল আজম বলেন, সেতুর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। সেতুর দুই পাশের মাটি ভরাটসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা