সারাদেশ

মধ্যপাড়ার খনিতে পাথর উত্তোলনে জিটিসির অভাবনীয় সাফল্য

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দেশের উত্তরাঞ্চলের ও বাংলাদেশের একমাত্র কঠিন শিলা প্রকল্প দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প। বেসরকারি সংস্থা জিটিসি পাথর উত্তোলনে এগিয়ে গেছে। যার ফলে মধ্যপাড়া পাথর খনিটি এখন অর্থনীতির দিক দিয়ে বেশ লাভবান। জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে নতুন এক মাইলফলক সৃষ্টি করেছে।

দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে মাসিক পাথর উত্তোলনের ইতিপূর্বের একের পর এক সকল রেকর্ড ছাড়িয়ে গত অক্টোবর মাসে দেড় লাখ মেট্রিক টনের বেশি রেকর্ড পরিমাণে পাথর উত্তোলন করে বিস্ময়কর এক নতুন মাইল ফলক সৃষ্টি করল জিটিসি।

সূত্রমতে, জিটিসি এর সাথে মধ্যপাড়া পাথর খনির পরিচালনা, উৎপাদন এবং উন্নয়নে দ্বিতীয় দফা চুক্তির পর প্রতি মাসে রেকর্ড পরিমাণে পাথর উত্তোলনের পর গত অক্টোবর মাসে (ছুটির দিন ব্যতীত ) এক লাখ পঞ্চাশ হাজার টনের অধিক সর্বোচ্চ রেকর্ড পরিমাণে পাথর উত্তোলন করেছে জিটিসি । যা দৈনিক উৎপাদন গড়ে প্রায় ৬ হাজার মেট্রিক টন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মধ্যপাড়া পাথর খনি উন্নয়ন, উৎপাদন পরিচালনা কারী বিদেশি প্রতিষ্ঠান জিটিসি’র বিদেশি খনি বিশেষজ্ঞ দল নিয়ে প্রতিমাসে রেকর্ড পরিমাণে পাথর উত্তোলনের ধারা অব্যাহত রেখেছে।

জানা গেছে, গত ২০০৭ সালে মধ্যপাড়া পাথর খনি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হওয়ার পর থেকে তার হিসেব ছিল দৈনিক ৪/৫ শত মেট্রিক টন। অথচ জিটিসি’র হাত ধরে বর্তমানে প্রতিমাসে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণে পাথর উত্তোলন হচ্ছে। খনি সূত্র জানায়, নতুন রেকর্ড সৃষ্টির ফলে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।

বর্তমানে খনির বিভিন্ন স্থানে বিভিন্ন সাইজের প্রায় ১৫ লাখ মেট্রিক টনের অধিক পাথর মজুদ রয়েছে। মধ্যপাড়া পাথর খনি উন্নয়ন ও উৎপাদনের এই ধারা অব্যাহত রাখতে সরকারের এবং খনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি মডেল হিসেবে গণ্য হবে বলে শ্রমিক এবং সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পাথর খনিটি তৎকালীন সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিরলস প্রচেষ্টা চালিয়ে বাস্তবায়ন করেন। এরপর উত্তর কোরিয়ার নাম নাম কোম্পানির সাথে খনিটি উৎপাদনে চুক্তি হলেও তারা প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন না করার কারণে খনিটি প্রতি বছর অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এরই মধ্যে জিটিসি দায়িত্বভার নেওয়ার পর মধ্যপাড়া পাথর খনিটি আলোর মুখ দেখছে। পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা