সারাদেশ
পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি

এনসিপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ভোলার কাজী সালমান

ভোলা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটিতে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোলা জেলার দৌলতখান উপজেলার কৃতি সন্তান কাজী সালমান। দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে তার পৈতৃক নিবাস বলে জানা গেছে।

নতুন এই দায়িত্বে স্থানীয় এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুনভাবে উচ্ছাস ও অনুপ্রেরণা তৈরি হয়েছে।

দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভোলার দৌলতখান উপজেলার সন্তান কাজী সালমানের এই দায়িত্বপ্রাপ্তির খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। নতুন দায়িত্বের মধ্য দিয়ে তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি দলটির সাংগঠনিক কাঠামোয় নতুন দায়িত্ব পালনের সুযোগ তৈরি করেছে। বিভাগীয় পর্যায়ে দলীয় কার্যক্রমের সমন্বয়, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়াই এ ধরনের দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

কাজী সালমানের নতুন দায়িত্বপ্রাপ্তিতে তাঁর নিজ উপজেলা দৌলতখানসহ ভোলা -২ আসন অর্থাৎ দৌলতখান - বোরহানউদ্দিন উপজেলার মানুষের মধ্যে নতুন করে প্রত্যাশা ও সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা