সারাদেশ

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে পারে না কিংবা বয়স অনুযায়ী স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না, তখন তার সঙ্গে প্রতিটি দিনই পরিবারের জন্য হয়ে ওঠে নতুন এক সংগ্রাম। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আর তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা নিয়ে ছুটে বেড়ান মা-বাবা। এমন সব পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসার আলোকে অটিজম ও ডাউন সিনড্রোমের চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন তিনি। প্রতিষ্ঠিত চিকিৎসা বিজ্ঞানে অটিজম ও ডাউন সিনড্রোমের চিকিৎসা না থাকলেও প্রায় পাঁচ দশকের চিকিৎসা-অভিজ্ঞতার আলোকে অটিজম ও ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষ পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন তিনি। তার চিকিৎসায় শিশুদের কথা বলা, চলাফেরা ও শেখার ক্ষেত্রে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন অভিভাবক।

দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত ডা. আবু মুছা খানের চেম্বারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসেন। অটিজম শিশুদের স্নায়ুবিকাশজনিত সমস্যা ছাড়াও দীর্ঘমেয়াদি নানা রোগের চিকিৎসা দেন তিনি। প্রবাসী রোগীদেরও অনলাইনে পরামর্শ দেন। তার কাছে আসা অনেক পরিবারের প্রত্যাশা, সন্তানের অবস্থার কিছুটা উন্নতিও যেন তাদের জীবনে নতুন আশার আলো হয়ে ওঠে।

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ছেলের চিকিৎসা নিতে আসা করিমুল ইসলাম বলেন, ‘আমার ছেলে আগে একেবারেই কথা বলতে পারত না। ডা. আবু মুছা খানের চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার উন্নতি হয়েছে। আশা করছি, সামনে আরও ভালো করবে।’

মেয়ের চিকিৎসা নিতে আসা ফাতেমা বেগম জানান, জন্মগত সমস্যার কারণে তার মেয়ে হাঁটতে পারত না। চিকিৎসা নেওয়ার পর এখন সে নিজে নিজে হাঁটতে পারছে। সন্তানের এমন পরিবর্তন তার কাছে স্বস্তির বিষয়।

ব্যাসপুর থেকে চিকিৎসা নিতে আসা রুমানা বেগম বলেন, দীর্ঘদিন পাইলসের ব্যথায় ভুগে বিভিন্ন ওষুধ সেবন করেও প্রত্যাশিত উপকার পাননি। পরে ডা. আবু মুছা খানের কাছ থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন বলে জানান তিনি।

চিকিৎসার পাশাপাশি অস্বচ্ছল রোগীদের প্রতি সহমর্মিতার জন্যও স্থানীয়ভাবে প্রশংসিত ডা. আবু মুছা খান।

নিজের কাজের লক্ষ্য সম্পর্কে ডা. আবু মুছা খান বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে শিশুদের চিকিৎসায় কাজ করার সুযোগ পেয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আশার আলো নিয়ে আমার কাছে আসেন। প্রবাসীরাও অনলাইনে যোগাযোগ করে পরামর্শ নেন। টাকার অভাবে আমার চেম্বার থেকে কোনো রোগী যেন খালি হাতে ফিরে না যায়, সেই চেষ্টা করি। অর্থ উপার্জন নয়, মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়াই আমার মূল লক্ষ্য।’

সন্তানের সুস্থতা ও বিকাশ নিয়ে উদ্বিগ্ন পরিবারগুলোর কাছে সামান্য উন্নতিও অনেক বড় প্রাপ্তি। সেই প্রত্যাশা ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই বোয়ালমারীতে পরিচিতি পেয়েছেন ডা. আবু মুছা খান। অটিজম ও ডাউন সিনড্রোমের চিকিৎসায় তার উদ্ভাবনের দাবি নিয়ে গবেষণা হলে হোমিওপ্যাথিক চিকিৎসায় নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করেন অনেকে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা