সারাদেশ
নেটওয়ার্ক বিচ্ছিন্ন, ভোগান্তিতে গ্রাহক

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় রবি টাওয়ারের তার কেটে দিয়ে মোবাইল নেটওয়ার্ক বিছিন্ন করে দিয়েছে দূর্বত্তরা।

বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে টাওয়ার দুটিতে তার কাটার ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় টেলিটকের ৪৫ নম্বর টাওয়ারে তার কেটে নিয়ে যায়। অপরদিকে একই রাতে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি বুদং পাড়ায়

৩ নম্বর রবি- এয়াটেল - টেলিটকের যৌথ টাওয়ারের তার কেটে দিয়ে যায় দূর্বত্তরা। তার কাটার পর থেকেই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন প্রতিষ্ঠান গুলোর বিপুলসংখ্যক গ্রাহক।

টেলিটক টাওয়ার রক্ষনাবেক্ষনকারী ও টেকনিশিয়ান মো:সবুর হোসেন বলেন, বুদংপাড়া রবি-টেলিটক-এয়ারটেলের যৌথ টাওয়ারের বেশকিছু গুরুত্বপূর্ণ তার গুলো কেটে ফেলেছে। এতে টাওয়ার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করা না হলে টাওয়ারগুলো বন্ধ হয়ে আশপাশের বিস্তীর্ণ এলাকার গ্রাহকেরা মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন।

ঘটনাগুলোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মোবাইল টাওয়ারগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

খাগড়াছড়িতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মো. ফারুক হোসেন আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে মাটিরাঙ্গা থানায় এবিষয়ে দ্রুত আইনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন বলেন, এই বিষয়ে তিনি অবগত নয়। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, গুইমারা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. সরোওয়ার্দী জানান, বুধং পাড়ায় টাওয়ারটি একাধিক মোবাইল অপারেটর ব্যবহার করে। মুলত টাওয়ারটির মালিক রবি নেটওয়ার্ক কোম্পানি। ঘটনাস্থলে গিয়ে তার কাটার প্রমাণ পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে অপারেটরগুলোর অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে এমন ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা