সারাদেশ
ডা. সিনথিয়া তাসমিন

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

তিমির বনিক,মৌলভীবাজার

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিন তাঁর দায়িত্বকাল শেষ করে নতুন কর্মস্থলে যোগ দিতে বিদায় নিচ্ছেন।

দায়িত্ব পালনকালে তাঁর দিকনির্দেশনায় এবং চিকিৎসক,নার্স, মিডওয়াইফসহ হাসপাতালে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবায় বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। যা অতীত ঘুরে তথ্য অনুযায়ী তার দেখা মিলেনি।

ক্যানসার স্ক্রিনিংয়ে বিভাগীয় সাফল্য: জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচিতে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য সংরক্ষণ ও কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট বিভাগে জেলা-ভিত্তিক পারফরম্যান্সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় অগ্রগতি: দায়িত্বকালীন সময়ে হাসপাতালটিতে ২ হাজার ৭২৬টি স্বাভাবিক প্রসব এবং ১১৩টি সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জাতীয় পর্যায়ে সাফল্য: সামগ্রিক স্বাস্থ্যসেবা প্রদান ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মানোন্নয়নে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিদায়লগ্নে গণমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে ডা. সিনথিয়া তাসমিন বলেন, ‘শ্রীমঙ্গলের সাধারণ মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের স্বাস্থ্য বিভাগের প্রতিটি সদস্য আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। অর্জনগুলো কোনো একক ব্যক্তির নয়, বরং পুরো স্বাস্থ্যসেবা দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। শ্রীমঙ্গলের মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় অবদান রাখা এবং নারীদের স্বাস্থ্যঝুঁকি কমানোর উদ্যোগে যুক্ত থাকতে পারা আমার কর্মজীবনের অন্যতম বড় প্রাপ্তি।’

দায়িত্বকালীন সময়ে সহযোগিতা করার জন্য চিকিৎসক,নার্স, মিডওয়াইফ,স্বাস্থ্যকর্মী, সহকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং উপজেলার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ প্রত্যাশা করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা