সারাদেশ

বিশৃঙ্খলার মধ্য দিয়ে বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বিশৃঙ্খলার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের বরিশাল বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ অক্টোবর) শুক্রবার সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।

মতবিনিময়ে উপস্থিত নেতাকর্মীরা জানিয়েছেন, সকাল ১০টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের অনুসারী বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির ও সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদর নেতৃত্বে মজিবর রহমান সরোয়ারের নাম ধরে শ্লোগান দিতে দিনে মতবিনিময় সভাস্থল দখল করে নেন। এসময়ে তারা অন্যান্য নেতাকর্মীদের সভাস্থল ত্যাগ করতে বাধ্য করেন। একই সাথে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে প্রধান অতিথি না করা হলে মতবিনিময় সভা হতে দিবেন না বলে হুমকি দেন। এ নিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও সরোয়ারপন্থি স্থানীয় নেতাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও দায়িত্বরত বরিশাল বিভাগীয় সমন্বয়ক ফরিদ উদ্দিন সভা ছেড়ে বাইরে বেড়িয়ে এসে মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির ও সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদর অনুগত নেতাকর্মীদের কার্যালয় থেকে বের করে দেন। এতে উত্তেজনার সৃষ্টি হয় সভাস্থলে। এ বিষয়ে সমির বা রাসেদ কোন বক্তব্য দেননি।

তবে ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচি সম্পন্ন করতে এমন ছোটখাটো ঝামেলা হয়ে থাকে। মূলত আনেক নেতাকর্মী বোঝেন না কোন কর্মসূচিতে কিভাবে অংশ নিতে হয়। এমনই একটু ভুলবোঝাবুঝি হয়েছে। তবে পরে সব জটিলতার অবসান হয়েছে। মতবিনিময় সভায় অতিথী হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নিবার্হী কমিটির সহ-সভাপতি আজহারুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহ-সাধারণ সম্পাদক সরদার নুরুজ্জামান, ফজলুল কবীর জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ ও মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ।

বরিশাল বিভাগ থেকে অংশ নেন বরিশাল মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, যুগ্ম-সম্পাদক খান মোঃ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আওয়াল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া মামুন, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহসহ নেতাকর্মীরা।

বক্তারা, কারো বদনাম বা প্রতিহিংসা নয়, পিছনের দলাদলীর কথা ভুলে গিয়ে তারেক রহমানের নির্দেশ মোতাবেক দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান রাখেন।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

প্রাণ হারাল ২০ বছরের উদীয়মান ফুটবলার মাহমুদ কামাল

ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গাজা উপত্যকায় দখলদার ই...

বোঁচাগঞ্জে জনসম্পৃক্ততা বাড়াতে ১০ ফেডারেশনের সমন্বয় সভা

গণসংগঠনগুলোকে আরও জনবান্ধব ও জনসম্পৃক্ত করার লক্ষ্...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

কলাপাড়ায় সাড়ে চার হাজারসহ পটুয়াখালীতে একদিনে প্রাণহানি ৪৭,৮৪৮

১৯৭০ সালের ১২ নভেম্বর। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্...

উলিপুরে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা