ছবি: সান নিউজ
সারাদেশ

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে প্রতিষ্ঠানটির এক কর্মচারী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বর্তমানে মুমুর্ষ অবস্থায় আহত ওই কর্মচারী শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মারধরের ঘটনায় বহিরাগত বখাটের নাম শেখ আবেদ আলী (৩৫) বলে জানা গেছে। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া গ্রামের মৃত আমির আলীর ছেলে। অন্যদিকে ভুক্তভোগীর নাম জয়নাল হাজারী। সে সাভার ডেইরী ফার্মের স্টাফ কোয়ার্টারে থেকে প্রতিষ্ঠানটির বায়ার শাখায় রাজস্ব খাতে চাকুরী করেন পাশাপাশি স্থানীয় ক্যান্টিনে একটি দোকান পরিচালনা করেন।

প্রতক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রবিবার সকালে স্থানীয় একটি লীজকৃত পুকুরে মাছ ধরছিলেন জয়নাল হাজারী ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল ১১ টার দিকে সেখানে পৌছায় বহিরাগত বখাটে শেখ আবেদ আলী। এসময় মাছ ধরা এবং পুকুরের লীজের টাকার বিষয় দুই তাদের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটলে বখাটে আবেদ আলী বহিরাগত লোকজন নিয়ে এসে জয়নাল হাজারীকে মারধর করেন অন্ডকোষে চেপে হত্যার চেষ্টা চালায়। এসময় জয়নাল হাজারীর ছেলে ও স্থানীয়দের সহযোগীতায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, এই বখাটে শেখ আবেদ আলী জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সংলগ্ন ইসলাম নগর এলাকার মৃত কোরবান মাস্টারের ছেলে সাইকো মারুফের সহযোগী। আবেদ আলী বহিরাগত হয়েও একটি সরকারী প্রতিষ্ঠানের ভিতরে বসবাস করে এবং বখাটে ও সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়। তাদের ভয়ে কেউ এসব বিষয়ে প্রতিবাদ করতে সাহস পায়না। আবেদ আলীর শেল্টারদাতা সাইকো মারুফ পতিত সরকারের ঢাকা জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য হলেও এখনো প্রকাশে ঘুরে বেড়াচ্ছে এবং এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

মারধরের বিষয়ে অভিযুক্ত শেখ আবেদ আলী বলেন, আমার চাচা এখানে মাস্টার রোলে চাকুুরী করে সেই সুবাদে আমি দীর্ঘদিন ধরে এখানেই থাকি। রবিবার সকালে এখানকার একটি লীজ দেয়া পুকুরে মাছ ধরা হচ্ছিলো। আমি সেখানে গিয়ে কিভাবে এবং কেন মাছ ধরা হচ্ছে জানতে চাইলে জয়নাল হাজারী ও তার দুই ছেলে মিলে আমাকে মারধর করে। তাহলে সে কিভাবে আহত হলো এমন কারন জানতে চাইলে শেখ আবেদ আলী একটি মোটরসাইল নিয়ে আসা দুই ব্যক্তির সাথে দ্রুত সটকে পড়েন।

সরেজমিনে খোঁজ নিয়ে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শেখ আবেদ আলী একজন চিহ্নিত বখাটে এবং মাদকাসক্ত। আগে সে পাশর্^বর্তী বিএলআরআইএ মাস্টাররোলে চাকুরী করলেও বর্তমানে তার চাকুরী নাই। সে পতিত সরকারের দলীয় কর্মীদের সাথে নিয়ে সাভার ডেইরী ফার্মে বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে। কিন্তু খারাপ প্রকৃতির লোক হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। প্রাথমিকভাবে শেখ আবেদ আলীকে বিভিন্ন অপকর্মে শেল্টারদাতা হিসেবে স্থানীয় আমবাগান এলাকার কোরবান আলী মাস্টারের ছেলে সাইকো মারুফের নাম জানা গেছে। এই মারুফ ঢাকা জেলা বঙ্গবন্ধ পরিষদের সদস্য হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতো এবং

রবিবার সন্ধ্যায় মোটরসাইকেল করে শেখ আবেদ আলীকে নিয়ে যায় তার শেল্টারদাতা সাইকো মারুফ।

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রতিষ্ঠানের রাজস্ব খাতের একজন কর্মচারীকে বহিরাগত লোক এসে মারধর করেছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আহত ওই কর্মচারীকে উদ্ধার করে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু তার অবস্থা খারাপ হওয়য় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি ভর্তি আছেন।
তিনি আরও বলেন, বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় যার ভাতিজা সন্ত্রাসীদের নিয়ে এসেছে সেই মাস্টার রোলের কর্মচারী শহর আলীকে সোকস করা হয়েছে এবং এই মারধনের বিষয়ে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়া আহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলৈছেন বলেও জানান এই কর্মকর্তা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা