ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩০ জন সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা এ মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত না হলে- গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, রাসেল মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাবেক সদস্য শেখ মো. রতন, বর্তমান কমিটির সহ সাধারন সম্পাদক নাদিম হোসাইন, এনটিভির স্টাফ রিপোর্টার মঈনুদ্দিন আহমেদ সুমন, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন, মাসুদ অর্নব ও আমির হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ইশরাক

চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পর...

প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগ...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত হলেন

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা