গোল্ডেন হ্যান্ডশেকের টাকা পাবেন বন্ধ পাটকল শ্রমিকরা
সারাদেশ

গোল্ডেন হ্যান্ডশেকের টাকা পাবেন বন্ধ পাটকল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক,খুলনা:

বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা ১৮ অক্টোবর থেকে দেওয়া শুরু হবে। ওইদিন খুলনার প্লাটিনাম জুট মিলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ কর্মসূচির উদ্বোধন করবেন। একই দিন কার্পেটিং জুট মিলের শ্রমিকদেরও টাকা দেওয়া হবে।

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আঞ্চলিক সমন্বয়কারী গোলাম রব্বানী জানান, পর্যায়ক্রমে সব মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। উদ্বোধনী দিনে প্লাটিনাম জুট মিলের ৩০ জন শ্রমিকের সঞ্চয়পত্রের কাগজপত্র, ব্যাংক একাউন্ট নগদ টাকা প্রদানের স্লিপসহ প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হবে।

খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান জানান, খুলনা অঞ্চলের প্রথম পর্যায়ে ১৮ অক্টোবর প্লাটিনাম ও কার্পেটিং জুট মিলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিদিনই শ্রমিকদের পাওটাকা দেওয়া হবে। ইতোমধ্যে প্লাটিনাম জুট মিলের অর্থ ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

তিনি বলেন, শ্রমিকরা যাতে নির্বিঘ্নে এবং হয়রানিমুক্তভাবে টাকা পায় সে বিষয়ে শ্রম অধিদফতরের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে। প্লাটিনাম এবং কার্পেটিং জুট মিলের পর পর্যায়ক্রমে অন্যান্য মিলের শ্রমিকদেরও পাওনা পরিশোধ করা হবে।

জানা গেছে, পর্যায়ক্রমে প্লাটিনাম জুবলী জুট মিলের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত মোট ৩ হাজার ৮৩৬ জন স্থায়ী শ্রমিকের পাওনা অর্থ প্রদান করা হবে। এছাড়া বদলী শ্রমিকদেরও মজুরি কমিশনের অর্থ প্রদান করা হবে।

জানা গেছে, নোটিশ মেয়াদের অর্থাৎ জুলাই-আগস্টের ৬০ দিনের মজুরি এরই মধ্যে পেয়েছেন শ্রমিকরা। প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি, গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ সমুদয় পাওনার ৫০ শতাংশ নিজ নিজ ব্যাংক হিসাবে এবং বাকি ৫০ শতাংশ সঞ্চয়পত্র আকারে পরিশোধ করা হবে।

এরই মধ্যে শ্রমিকদের ব্যাংক একাউন্ট বিজেএমসির হাতে পৌঁছেছে। লোকসান থেকে বাঁচতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর ২৪ হাজার ৮৮৬ স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের (স্বেচ্ছা অবসরে) মাধ্যমে অবসরে পাঠানো হচ্ছে বলে গত ২৮ জুন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান বস্ত্র ও পাটমন্ত্রী। ১ জুলাই থেকে বিজেএমসির ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে সরকার।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

প্লাস্টিকমুক্ত পর্যটন নগরী গড়তে কুয়াকাটায় মতবিনিময় সভা

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্ল...

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল দুই শিশু মোটরসাইকেলআরোহীর, আহত ১

স্কুলের গণ্ডি পার হয়নি, এমন শিশু সন্তানকেও কোনো কো...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫ কারখানায় কর্মবিরতি; আটক ১

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা