সারাদেশ

প্রধানমন্ত্রীর আগমনের আগে ঝড়ো বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠান শুরুর আগেই আকস্মিক ঝড়ো বাতাসে ভেঙে পড়ে অতিথিদের জন্য নির্মিত একটি প্যান্ডেল। তবে ঘটনাটিতে কোনো হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আয়োজকদের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অনুষ্ঠানস্থল পুনরায় প্রস্তুত করা হয়।

বুধবার (১৭ জুন) সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছিল। নির্ধারিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ দমকা বাতাস শুরু হলে প্যান্ডেলের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত উপকারভোগী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

তবে আয়োজক সূত্র জানায়, মূল মঞ্চ অক্ষত ছিল এবং কোনো ব্যক্তি আহত হননি। ঘটনার পরপরই ভেঙে পড়া প্যান্ডেল সরিয়ে ফেলা হয়। পরে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে নতুন করে চেয়ার ও বসার ব্যবস্থা করা হয়।

এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সড়কপথে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একই ধরনের আরেকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

স্থানীয় প্রশাসন ও আয়োজকরা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর প্রয়োজনীয় নিরাপত্তা ও অবকাঠামোগত ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে পরবর্তী কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা