সারাদেশ

প্রবীণ সাংবাদিক দুলালের মৃত্যুতে ফেনীতে শোক

ফেনীর সংবাদ জগতে নেমে এসেছে শোকের ছায়া। জেলার প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ওসমান হারুন মাহমুদ দুলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন এবং সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ। এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ উল্লেখ করেন, ফেনীর সাংবাদিকতায় ওসমান হারুন মাহমুদ দুলালের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। পেশাগত নিষ্ঠা, সততা এবং মানবিক মূল্যবোধের জন্য তিনি সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি।

সাংবাদিকতা জীবনের শুরু থেকেই তিনি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ ও এনটিভির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সংবাদ সংগ্রহ ও পেশাদারিত্ব ফেনীর গণমাধ্যম অঙ্গনে বিশেষ মর্যাদা এনে দেয়।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ফেনী ডায়াবেটিক হাসপাতালের সাবেক সহ-সভাপতি এবং আজীবন সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও ছিল তাঁর সক্রিয় অংশগ্রহণ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর ফেনীর ঐতিহ্যবাহী মিজান ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে ফেনীর গণমাধ্যম অঙ্গন এক নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারালো। তাঁর কর্মময় জীবন ও অবদান দীর্ঘদিন স্মরণে রাখবে সহকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা