সারাদেশ

সিলেটে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, সিলেট :

শহরতলীর কুশিঘাটে অবস্থিত হাজী মো. সফিক উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব। দীর্ঘদিন থেকে এলকাবাসীর নানা অভিযোগ তার বিরুদ্ধে। এরমধ্যে অন্যতম হচ্ছে অডিট রিপোর্ট। ‘আতাখান’ নামক একটি অডিট ফার্মের মাধ্যমে তিনি অডিটের কাজটি করান। ম্যানেজিং কমিটির অভিযোগ, টাকা দিয়ে ইচ্ছেমতো এই ফার্মের মাধ্যমে অডিটের কাজ সারেন হাসিব। আর তাই অডিট রিপোর্ট নিয়ে প্রায়ই অভিযোগ উঠে।

তার এসব অনিয়মের প্রতিবাদ করতে গেলে অপমান হতে হয় ম্যানেজিং কমিটির সদস্যদের।

রোববার (১১ অক্টোবর) স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়কিভাবে বরখাস্ত হয়েছে বলে জানিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি জুনেদ আহমদ।

জুনেদ আহমদ বলেন, প্রধান শিক্ষক আব্দুল হাসিব ও তার স্ত্রী, কন্যার বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সদস্যদের লাঞ্ছিত করা এবং প্রচুর অনিয়ম পাওয়া গেছে। তাই তার এসব অ নিয়মের জন্য শাহপরাণ থানায় একটি অভিযোগ দাখিল করি।

অডিটে অসহযোগিতা, টাকা দিয়ে অডিট রিপোর্ট নিজের পক্ষে নেয়া, ভুয়া চাহিদা দেখিয়ে বই এনে জমা রাখা এসব বিষয়ে শিক্ষক আব্দুল হাসিবের কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি কোনো উত্তর না দিয়ে মোবাইলের লাইন কেটে দেন।

সান নিউজ/এক/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

দীর্ঘ ৯ বছরের পথচলার আবেগঘন ম্মৃতিচারণ পলাশের

বাংলাদেশের নাট্যজগতে দীর্ঘ প্রায় এক দশক ধরে রাজত্ব করা এবং দর্শকদের হৃদয়ে স...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পু...

হাতিয়ায় এনজিও’র পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা