সারাদেশ

মুন্সীগঞ্জ টেন্ডার জমা নিয়ে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। পরে কমপ্লেক্সের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ৬ টি বাজারের ইজারার দরপত্র জমা নেওয়ার কার্যক্রম চলছিল। এ সময় সদরের ধলাগাঁও বাজারের জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. সালাউদ্দিন টুটুলের পক্ষের লোকজন টেন্ডার জমা দিতে গেলে বাধার মুখে পড়েন। অভিযোগ উঠেছে রোমান দেওয়ান পক্ষের বাবু নামের এক ব্যক্তি ওই বাজারের টেন্ডার জমা দিচ্ছেন বলে, অন্যদের জমা দিতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে টুটুল পক্ষের লোকজন তাকে মারধর শুরু করলে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উপস্থিত পুলিশ ও নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে টুটুল পক্ষের লোকজন বাবুকে মারধর করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে টুটুল পক্ষের তুষার আহমেদ শাকিল বলেন, টেন্ডার জমা দেওয়ার অধিকার সবার। জমা দেওয়ার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে, উপস্থিত কয়েকজন জানান, বাবু স্থানীয় হলেও তিনি রোমান দেওয়ানের লোক নন।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, কিছুটা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিলো। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নির্ধারিত সময়ের মধ্যেই সবার টেন্ডার জমা সম্পন্ন হয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা