ছবি: সান নিউজ
সারাদেশ

কম খরচে বেশি লাভ, মাদারীপুরে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

মাদারীপুর প্রতিনিধি

একসময় মাদারীপুর জেলায় ব্যাপক পরিমাণে আখ চাষ হলেও দীর্ঘমেয়াদি ফসল হওয়ায় কৃষকরা ধীরে ধীরে এ ফসলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। তবে গত কয়েক বছরে ধান, পাট ও ডালজাতীয় ফসল উৎপাদনে ব্যয় বৃদ্ধি, ন্যায্য দাম না পাওয়া, প্রাকৃতিক দুর্যোগে ফসলহানি এবং আখ চাষে ঝুঁকি কম ও বাজারে ভালো দাম পাওয়ায় জেলার রাজৈর, শিবচর, কালকিনি, ডাসার ও সদর উপজেলার কৃষকদের মধ্যে আখ চাষে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে। অন্যদিকে লাভজনক এ ফসল ফলাতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

জানা গেছে, মাদারীপুর জেলায় বিভিন্ন এলাকায় ধান ও পাটসহ অন্যান্য রবি ফসল উৎপাদনে ব্যয় বেশি, বাজারমূল্য কম। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলেও আখের ফলনে খরচের প্রায় তিনগুণ লাভ হওয়ায় এ ফসলের দিকে ঝুঁকছেন তারা। চলতি বছর মাদারীপুর জেলার পাঁচটি উপজেলায় প্রায় ৪০০ একর জমিতে আখ চাষ করছেন কৃষকরা।

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর গ্রামের আখচাষি সাজেম মাতুব্বর জানান, “২৫ হাজার টাকা খরচ করে আখ চাষে আমি ৪ লাখ টাকা লাভ করেছি। আখ চাষে লাভবান হয়ে আমি খুবই খুশি।”

কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের সাহাবুদ্দিন আকন বলেন, “আগে জমিতে পাট, কলাই, সরিষা লাগাতাম। অনেক কষ্ট হতো, পরিচর্যায়ও বেশ কষ্ট ছিল। এখন আখ লাগিয়ে তেমন কষ্ট করতে হয় না। আখ বিক্রি করে পরিবারের সবার ভালোই চলছে।”

স্থানীয় কৃষকদের ভাষ্য, গত বছরের তুলনায় এ বছর আখে রোগ-বালাই কম দেখা যাচ্ছে। অন্যান্য ফসলের তুলনায় আখের আবাদ ভালো হওয়ায় তারা এ ফসলের দিকে ঝুঁকেছেন।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন বলেন, “মাদারীপুরে আখ চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জেলার অনেক কৃষক এবার আখ চাষে যুক্ত হয়েছেন। এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সুগার মিল না থাকলেও কৃষকরা আখ চাষ, গুড় উৎপাদন ও খুচরা বিক্রির মাধ্যমে লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।”

মাদারীপুরে আখ চাষে সম্ভাবনা থাকায় ভবিষ্যতে কৃষি বিভাগ প্রান্তিক কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রণোদনা প্রদান করে আখ চাষ আরও সম্প্রসারণের উদ্যোগ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা