ছবি: সংগৃহীত
সারাদেশ

অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঘটনায় মূলহোতা রাসেল গ্রেফতার

সান নিউজ অনলাইন

মুন্সিগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় রাসেল ও ফয়সাল বাহিনীর প্রধান রাসেলসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে একটি ভাড়াটিয়া ভবনে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এ তথ্য জানান।

পুলিম সুপার মু. শামসুল আলম সরকার জানান, বেশ কিছু দিন আগে অভিযুক্তদের নিজেদের মোবাইলে ধারণ করা অবৈধ অস্ত্র প্রদর্শন ও প্রশিক্ষণ সংক্রান্ত আড়াই মিনিটের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে, জড়িতদের আটকে পুলিশ তৎপর হলে অভিযুক্ত ব্যক্তিরা ধরা পড়ে গোয়েন্দা পুলিশের জালে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, শ্রীনগরের বাঘড়া এলাকার রাসেল হাওলাদার (৩০), সাখাওয়াত ব্যাপারী (২৮) ও তারেক খান (৩০)।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা