সারাদেশ

শেবাচিমে চিকিৎসা সেবা বন্ধ রেখে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে বরিশালে পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালিত হচ্ছে। সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন। শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক আখ্যা দিয়ে মানববন্ধন করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। একই সাথে তারা ‘হামলাকারী’ শিক্ষার্থীদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।সোমবার (১৮ আগস্ট) দুপুরে পৃথক স্থানে এসব কর্মসূচি পালিত হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেন ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ও কর্মচারীরা। তার আগে বহির্বিভাগের চিকিৎসা বন্ধ করে দেন চিকিৎসকরা। এতে ক্ষুব্ধ হয়ে রোগী ও স্বজনরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিল্ববাড়ি থেকে চিকিৎসা নিতে আসা রোগী ফাতেমা বেগম বলেন, আগেও ডাক্তাররা রোগীর কথা না শুনেই ওষুধ লিখে দিতো। এখন এসে দেখি ডাক্তারই নাই। হাসপাতালের কোথাও ডাক্তার নাই। তারা মিছিল মিটিং নিয়া ব্যস্ত।

আরেক রোগীর স্বজন আব্দুল সালাম হাজী বলেন, খুব সকালে এসে টিকেট নিয়েছি। সাড়ে ১০টা পর্যন্ত ডাক্তারের রুমের সামনে আছি। কোনো ডাক্তার নেই। বরিশালবাসীকে জিম্মি করে ফেলেছে হাসপাতালের ডাক্তাররা।

এদিকে মানববন্ধনে চিকিৎসক ও হাসপাতাল কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশাল জেলার সাধারণ সম্পাদক ডা. আবদুল মোনায়েম সাদ বলেন, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। কিছু অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনের নামে চিকিৎসকদের ওপর হামলা, কর্মচারীদের আহত করার ঘটনা ঘটেছে। এমতাবস্থায় চিকিৎসা সেবা দেওয়া দুঃসাধ্য ব্যাপার।

তিনি বলেন, শুধুমাত্র জনস্বার্থে আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়া হবে। এর মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা দায়িত্ব পালন বন্ধ রাখব।

মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, গতকাল মহিউদ্দিন রনির নেতৃত্বে হাসপাতালের প্রবেশ পথে অবস্থান নিয়ে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হুমকি দেওয়া হয়েছে। তারা মেডিসিন ইউনিট-২ এর মেডিকেল অফিসার ডা. দিলিপ রায়কে মারধর করে। চিকিৎসকের ওপর এমন নির্যাতন ও হাসপাতালের সামনে তারা অবস্থান নেওয়ায় রোগীরা যেমনিভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন, তেমনি আমাদের চিকিৎসকরা কর্মস্থলে নিরাপত্তা না থাকায় ঘটনার পর থেকে কর্মস্থল ত্যাগ করেন। এর কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়। তবে মুমূর্ষু রোগীদের স্বার্থে আমরা মিড লেভেল চিকিৎসকরা বিকেল ৫টার পর থেকে জরুরি সেবা চালিয়ে যাচ্ছি।

ওদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। টানা ২১তম দিনের মতো এই কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা