সিলেটে বিএনপির মানববন্ধন : ধর্ষণ-গণধর্ষণ ভয়াবহ পর্যায়ে
সারাদেশ

সিলেটে বিএনপির মানববন্ধন : ধর্ষণ-গণধর্ষণ ভয়াবহ পর্যায়ে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সারাদেশে নারী ও শিশুদের নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

দলের কেন্দ্রঘোষিত কর্মসুচির অংশ হিসেবে তারা বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসুচি পালন করেন। দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশজুড়ে ধর্ষণ-গণধর্ষণের ঘটনায় সরকারী দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা আছে। ক্যাম্পাসগুলোতে এখন ছাত্রলীগ গণধর্ষণের ঘটনা ঘটাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশজুড়ে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। তারা বলেন, এমসি ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধুকে গণধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুর প্রতি মধ্যযুগীয় কায়দায় যৌন নিপীড়নের ঘটনায় দেশের মানুষ বিস্মিত। সরকারী দলের বলেই কি তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে? এটা শুধু সিলেট বা নোয়াখালীই নয়, গোটা দেশেই ধর্ষণ-গণধর্ষণ চলছে। এর অবসান চাই।

সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসুচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সিটি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুর রহিম, জিয়াউল হক জিয়া, বাবু নিহার রঞ্জন দে, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর সহ-সভাপতি সুদীপ সেন বাপ্পু, আমির হোসেন ও ফাত্তাহ বকশী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী ও মুর্শেদ আহমদ মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালাম ও ১ নম্বর সদস্য শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মহানগগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আমেনা বেগম রুমি, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন আহমদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মারুফ আহমদ টিটু প্রমুখ।

সান নিউজ/এক/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

রাজশাহীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা