বাগেরহাট প্রতিনিধি
সারাদেশ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে খাদ্য সামগ্রী বিতরন

বাগেরহাট প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাট পৌর যুবদল ২৫০ পরিবারের মাঝ খাদ্য সামগ্রী বিতরন করেছে।

শনিবার (৩১ মে) বিকালে শহরের দাশপাড়া মোড়স্থ পৌর যুবদলের অস্থায়ি কার্যালয়ে আরোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা। পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাবেক যুবদল নেতা মোঃ জুয়েলসহ পৌর যুবদলের নেতৃবৃন্দরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, একজন সাহসী মুক্তিযোদ্ধা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি রচনা করেন। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির সংগ্রামের সফলতা কামনা করেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা