বাগেরহাট প্রতিনিধি
সারাদেশ

বাগেরহাটে অত্যাধুনিক পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

ঐতিহাসিক স্থাপত্য আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাগেরহাটে সংযোজিত হলো নতুন পালক। বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক নির্মিত অত্যাধুনিক সুবিধা সম্বলিত 'পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইন'-এর বাণিজ্যিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান নামফলক উন্মোচনের মাধ্যমে এই পর্যটন মোটেলের শুভ উদ্বোধন করেন।

পর্যটন শিল্পের বিকাশে এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান বৃদ্ধির লক্ষ্যে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করার পর দেশব্যাপী পর্যটন অবকাঠামো উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় বাগেরহাটের রণবিজয়পুরে এই 'পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইন' নির্মিত হয়েছে। ২০১৭ সালে সরকারি অনুদানে এই প্রকল্পের কাজ শুরু হয় এবং ২০২৪ সালের জুন মাসে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়।

বাগেরহাট শুধু দুটি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদই নয়, বরং অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। এই অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এবং এখানে আসা পর্যটকদের, বিশেষ করে খান জাহান আলীর মাজারে আগমনকারী অগণিত ভক্ত ও অনুসারীদের আবাসন ও খাবারের সুবিধা নিশ্চিত করতে বাগেরহাট শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে খান জাহান আলীর মাজারের প্রধান ফটকের কাছে বাপকের ৩২ শতাংশ জমিতে এই আধুনিক মোটেলটি নির্মিত হয়েছে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মোটেলটিতে বিভিন্ন ক্যাটাগরির শীতাতপ নিয়ন্ত্রিত ও সাধারণ কক্ষ, শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ডরমেটরি, আধুনিক রেস্তোরাঁ, কনফারেন্স হল, দ্রুতগতির লিফট, বার-বি-কিউ এবং স্যুভেনিয়ার শপের মতো আধুনিক সব সুবিধা বিদ্যমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মিজ শাহিন সুলতানা, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, সাবেক সচিব ডঃ ফরিদুল ইসলাম, সাবেক সচিব ডঃ মোশারেফ হোসেনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই নতুন পর্যটন মোটেলটি বাগেরহাটের পর্যটন শিল্পে এক নতুন মাত্রা যোগ করবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

মোটেলটির অনলাইনে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সম্মানিত সিনিয়র সচিব জনাব নাসিমল গনি বলেন, বানিজ্যিকভাবে মোটেলটির উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের পর্যটন শিল্প আরো বিকশিত হবে এবং এখানকার পর্যটন সম্ভবনাকে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে। দেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান আরো বৃদ্ধিতে সহায়তা করবে মোটেলটি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিজ নাসরীন জাহান বলেন, মোটেলটি সফলভাবে পরিচালনা করা গেলে বাগেরহাট অঞ্চলে আগত ভ্রমণ পিপাসুদের জন্য নিরাপদ, আরামদায়ক আবাসন ও খাবার নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, এছাড়া মোটেলটি বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করবে নিঃসন্দেহে। তিনি বলেন, এই আধুনিক সুবিধাসম্পন্ন মোটেলটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং স্থানীয় অর্থনীতির উন্নয়নে, কর্মসংস্থানে, এবং বাগেরহাটকে একটি আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা