সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজদীখানে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ, আটক এক 

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে এক গার্মেন্টসকর্মীকে (২৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শুক্রবার রাতে প্রধান অভিযুক্ত নুরুল ইসলাম নুরু (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের ওসমান গনির ছেলে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হক এসব তথ্য নিশ্চিত করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দায় স্বীকার করেছেন।

মামলার এজাহারে জানা যায়, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি গার্মেন্টসের কর্মী। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে অটোরিকশায় করে সিরাজদীখান উপজেলায় বালুচরে স্বামীর কাছে ফিরছিলেন তিনি।

এ সময় বালুচর এলাকার ডিসি প্রজেক্টের সামনে পৌছামাত্র অভিযুক্তরা অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নারীকে ধলেশ্বরী নদীর পাড়ে ঝোঁপঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

সিরাজদীখন থানার (ওসি) মিজানুল হক জানান, গতকাল ২১ ফেব্রুয়ারি এক নারী বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সিরাজদীখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন। পরে রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নুরুকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা