সংগৃহীত ছবি
সারাদেশ

মাদারীপুরে প্রতারক চক্রের ৩ জন গ্রেফতার

এসআর শফিক স্বপন (মাদারীপুর) প্রতিনিধিব: মাদারীপুরের শিবচরে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারন মানুষের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।

আরও পড়ুন: আগুনে পুড়ে শিশুর মৃত্যু

বিষয়টি সেনাবাহিনী ও পুলিশের নজরে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে এই চক্রের মূলহোতা জাহাঙ্গীরসহ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। চক্রের মূলহোতা জাহাঙ্গীর পুলিশ ও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

এই চক্রের আরও সদস্যদের ধরতে অভিযান চলছে বলে শুক্রবার রাতে প্রেস ব্রিফিংয়ে জানান সহকারী পুলিশ সুপার মো: আজমীর হোসেন। এসময় শিবচর থানার ওসি মো: রতন শেখ (পিপিএম) উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গত নভেম্বর থেকে শিবচর থানা পুলিশ বিভিন্ন সূত্রে জানতে পারে একটি প্রতারক চক্র উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশ চক্রটি শনাক্তে কাজ শুরু করে। এরই মাঝে গত ১০ ফেব্রæয়ারী সকালে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকার নাসরিন আক্তার মায়া নামের এক নারীর মোবাইল নম্বরে প্রতারক চক্রের এক সদস্য ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বাদীকে বলে যে হাতির বাগান মাঠের মোড়ে আপনাদের যে দোকান আছে সেটা সরকারী জায়গার উপর পরেছে। সেই দোকানের টিনের সাথে সেনাবাহিনীর গাড়ী লেগে গাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে গেছে। তাই গøাস মেরামতের জন্য ৩ হাজার ৫০০ টাকা এখুনি দিতে হবে। নয়ত আপনার সমস্যা হবে। ভয় পেয়ে ওই নারী সাথে সাথেই প্রতারকদের দাবিকৃত টাকা নগদ এর মাধ্যমে দিয়ে দেয়। প্রতারক চক্রটি ওই নারীকে একাধিক বার ফোন কওে তিন দফায় মোট ৮ হাজার টাকা নেয়। পরর্তীতে ফোনে আরও টাকা দাবি করলে সন্দেহ হওয়ায় ভুক্তভোগী নারী শিবচর সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে সেনাবাহিনীর ক্যাম্প থেকে থানায় জিডি করার পরামর্শ দিলে ওই নারীর ছেলে শিবচর থানায় একটি জিডি করেন।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১

এ ঘটনার পর সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশ এই প্রতারক চক্রটি ধরতে শক্তিশালী টিম নিয়ে মাঠে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রতারক চক্রটি শনাক্ত করে উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতা শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার ছিরু সেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৩৫), একই এলাকার শংকর মালোর ছেলে সিমান্ত মালো (২০) ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কুদ্দুস শিকদারের ছেলে কাওছার শিকদারকে (২১) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরন করা হয়েছে। এই চক্রটি বিভিন্ন মানুষের নামে ভূয়া সিমকার্ড তুলে তা দিয়ে প্রতারনা করতো। একেক সময় একেক নম্বর ব্যবহার করতো চক্রটি বলেও পুলিশ জানায়।

প্রতারক চক্রের মূলহোতা মো: জাহাঙ্গীর শেখ বলেন, আমরা ঘুরে ঘুরে প্রথমে দেখতাম কার বাড়ি রাস্তার, কার দোকান রাস্তার পাশে, বা কাকে ভয় দেখালে টাকা পাওয়া যাবে। পরে ফোন করে মেজর পরিচয় দিয়ে টাকা চাইতাম। ওরা বিকাশ আবার নগদে টাকা দিতো।

মাদারীপুর সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আজমীর হোসেন বলেন, প্রতারক চক্রটি সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই মানুষকে মোবাইলের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যৌথ বাহিনীর সহায়তায় ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অবশেষে চক্রের মূলহোতাসহ তিনজনকে ধরতে সক্ষম হয়েছি। এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। চক্রের মূলহোতা আমাদের কাছে ও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা