সংগৃহীত ছবি
সারাদেশ

কুয়াকাটায় বাংলাভিশনে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল

নিনা আফরিন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: চার বিভাগকে প্রদেশ করার সুপারিশ

এই কর্মসূচিতে সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পর্যটনমুখী ব্যবসায়ীরা, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ কয়েকশত মানুষ এতে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, জামায়াতে ইসলামীর পৌর শাখার সাবেক সভাপতি মাঈনুল ইসলাম মান্নান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেয়। তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

এর আগে, বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সাংবাদিকরা মিরনের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি হুমকি দেয়া হয়।

আরও পড়ুন: গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র

অন্যদিকে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রতিবাদসভা এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে কুয়াকাটার তুলাতলী নিজ বাসভবনের সামনে এলোপাথাড়ি কুপিয়ে আশংকাজনক অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এসময় তার দুই হাত, মাথা ও বুকে ছুড়িকাঘাত করে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশালে প্রেরন করেন। বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা