সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বাহারি পিঠা। একসময় পাড়ায়-পাড়ায়, মহল্লায় মহল্লায় শীতের সকালে পিঠাপুলির আমেজ দেখা গেলেও এখন আর তা চোখে পড়ে না।তবে এই পিঠাপুলির আমেজকে ধরে রাখতে শিক্ষার্থীদের হাতে বানানো দুই শতাধিক পিঠা নিয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজে চলছে পিঠা উৎসব। দিনব্যাপী এ মেলায় পিঠার স্বাদ নিতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে আগতদের বেশিরভাগই ভিড় করছেন বউ পিঠা ৩০ টাকা’, জামাই পিঠা এবং ব্যাকআপ’ পিঠা যে স্টলগুলোতে বিক্রি হচ্ছে সেখানে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় এই পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান। এই সময়ে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন: ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন মোদি

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। পরে তারা পিঠার স্টলগুলো একে একে ঘুরে দেখেন।

সরেজমিনে দেখা গেছে, ২২টি স্টলে জামাইপিঠা, কনেফুল,চিকেন চমচম,চিকেন রোল, চিকেন মোমো,লাভ পিঠা সুন্দরী ইলিশ পিঠা,ছেলেদের মন কালারফুল পিঠা,পাঁচ পুলি পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, নকশি পিঠা, মাংস পুলি, দুধ পুলি, নারকেল পুলি, দুধ চিতই, দুধ পোয়া, ঝাল পোয়া, মাল পোয়া, সেমাই পিঠা, ডিম পিঠা, মাংস-ঝাল পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, ঝিনুক পিঠা, দুধ গুগল, বিস্কুট পিঠা, সমুচা পিঠা, ঝিলমিল পিঠা, ডিমের পুডিং, চিকেন চপ, প্রজাপতি পিঠা, চাপটি, টাকি পিঠা, চিতই, ডিম চিতই, দুধের সন্দেশ,মিষ্টি পিঠাসহ মোট ২২টি স্টলে দুই শতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেছেন কলেজের শিক্ষার্থীরা। একেকটির স্বাদ একেক রকম।

এর মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের মিঠেল পিঠা স্টলের শিক্ষার্থী নায়িম বলেন, এইখানে জামাই পিঠাসহ বিভিন্ন পিঠা পাওয়া যাচ্ছে । এই পিঠা খেতে এবং দেখতে দর্শনার্থীরা স্টলে ভিড় জমাচ্ছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

স্টলে থাকা শিক্ষার্থী সুভহা বলেন, আমাদের স্টলে ব্যতিক্রমী একটি পিঠা রেখেছি, ‘বউ পিঠা ৩০ টাকা। এই পিঠা খেলে ঘরে বউ আনার আগ্রহ বাড়বে তাই মূলত এটা দেখতেই মানুষ আমাদের স্টলে ভিড় করছে।

কলেজ শাখা বিএনসিসি প্লাটুনের স্টলেও একই চিত্র। সেখানে ও বিভিন্ন পিঠার স্বাদ পরখ করতে মানুষের জটলা।

পিঠা উৎসবের বিভিন্ন স্টলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা পিঠাগুলো নিজেদের হাতেই বানিয়েছেন। আর এতে তাদের মাসহ অন্য পরিচিতজনরা সহযোগিতা করেছেন।

পিঠা উৎসব দেখতে আসা অনেকে বলেন, পিঠা উৎসবের খবর পেয়ে তারা এসেছেন। আর এসে এমন আয়োজন দেখে মন ভরে গেছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের সংঘর্ষে যা বললেন আজহারী

এ বিষয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান বলেন,আমাদের পিঠা উৎসবে ২২টি স্টলে মোট ২০০ এর অধিক জাতের পিঠা পাওয়া যাচ্ছে। এইরকম আয়োজনে শিক্ষার্থীরা অনেক খুশি। এই পিঠা উৎসবের মাধ্যমে বর্তমান প্রজম্ন পিটাপুলির ধারণা পাবে। আমরা আশা করছি এই পিঠা উৎসবের আয়োজনে মাধ্যমে গ্রাম বাংলার পিঠাপুলির ঐতিহ্য আবার ফিরে আসবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা