সংগৃহীত ছবি
সারাদেশ

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: কুয়াশার ঘনত্ব বাড়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বুধবার (২২ জানুয়ারি) ভোর রাত ৩.১০‌ মি‌. থেকে ফে‌রি চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে বুধবার ভোরে এই চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ নৌরুটিতে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। তবে বেলা বাড়ার সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে তীব্র শীতে দুর্ভোগে পড়ছেন নদী পা‌র হওয়ার অ‌পেক্ষায় থাকা যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘা‌ট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ভোর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এই নৌরুটে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশা কমে গেলে পুনঃরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা