সংগৃহীত ছবি
সারাদেশ

টেকনাফে গোলাগুলি, নিহত ১

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনায় এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় অস্ত্রসহ ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে টেকনাফের নাফ নদে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : কিশোরগঞ্জে হরিজন পল্লীতে কম্বল বিতরণ

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে নাফ নদে মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বিশেষ একটি টহল দল স্পিডবোট নিয়ে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি ইঞ্জিনচালিত বোট শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড তাদের চ্যালেঞ্জ ককরে। এ সময় তারা কক্সবাজারের দিকে পালিয়ে যায়। আমাদের বোট তাদের কাছাকাছি গেলে তারা আমাদের লক্ষ্য করে গুলি করে। আমাদের অভিযানিক দল আত্মরক্ষার্থে পাল্টা তাদের বোটের ওয়াটার লাইন ও ইঞ্জিন রুম বরাবর গুলিবর্ষণ করে। একপর্যায়ে বোটটি থেমে যায়।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক জানান, বোটটিতে তল্লাশি চালিয়ে তিনটি অস্ত্র ও তিন রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। বোট থেকে ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়। পরে ইঞ্জিন রুম তল্লাশি করলে ইঞ্জিনের পাশে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা