সংগৃহীত ছবি
সারাদেশ

গাইবান্ধায় শিক্ষানীতি মতবিনিময় সভা

এস,এম শাহাদৎ হোসইন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় শিক্ষানীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থারমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধা জেলা শাখা সভার আয়োজন করে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষা চাই এবং শিক্ষার ব্যয় রাষ্ট্রকেই নিতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করে ছাত্র সংসদ নির্বাচন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক, লাইব্রেরিতে বইসহ হেল্প সেন্টারের দাবি জানান বক্তারা। এছাড়া পুনঃভর্তির নামে বেনামে অবৈধ ফি আরোপ বন্ধ, গঠিত ট্রাইবুনালে জুলাই হত্যাকান্ডে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার নিশ্চিত করা এবং একই ধারার, সেক্যুলার, গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়নেরও দাবি জানান বক্তারা।

গণতান্ত্রিক ছাত্র জোটের জেলা সমম্বয়ক সেলিম হাসানের সভাপতিত্বে মতনিবিনিময় সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক ছাত্র জোটে কেন্দ্রীয় সমন্বয়ক সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুর রাজ্জাক রেজা, প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা রেবতি বর্মণ, এ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা