সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় ছুরিকাঘাতে যুবক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরিকাঘাতে সাকিব সিকদার নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অটো চোর রুহুল আমীনকে আটকের পর থানায় সোপর্দ করছে স্থানীয়রা।

আরও পড়ুন : ট্রাক-কাভার্ডভ্যান চাপায় ৪ যাত্রী নিহত

ভালুকা মডেল থানার তদন্ত ওসি হুমায়ুন কবির জানান, বুধবার মধ্যরাতে উপজেলার হবিরবাড়ীর পাড়াগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের দাবি, রাতে অটোরিকশা চুরি করে পালানোর পথে সাকিব বাঁধা দেয়। এসময় রুহুলের হাতে থাকা ছুরি দিয়ে সাকিবকে আঘাত করলে সাকিব ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সাকিব সিকদার পাড়াগাঁও গৌরিপুর এলাকার হাইজু সিকদারের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা