সংগৃহীত ছবি
সারাদেশ

ঝালকাঠিতে কম্বল বিতরণ 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামে শীতার্তদের মাঝে কম্বল উপহার দিলেন প্রবাসী শিক্ষাবিদ হাসান সানজারি জুয়েল এবং ব্যাংকার আল মামুনুর রশিদ মিঠু।

আরও পড়ুন: বরিশালে ট্রাকের ধাক্কায় নিহত ২

রোববার (৮ ডিসেম্বর) বিকেল পাঁচটায় পরমহল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। অতিথি ছিলেন ব্যাংকার আল মামুনুর রশিদ মিঠু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হোসেন খলিফা, ইউপি সদস্য রেজাউল ইসলাম তালুকদার টিটু। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছর শীতবস্ত্র উপহারসহ অন্যান্য সাহায্য সহযোগিতা প্রদান করে আসছেন বলে জানিয়েছেন আয়োজক ব্যাংকার আল মামুনুর রশিদ মিঠু।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা