সারাদেশ

বান্দরবানের জুমচাষিদের সাথি ফসল মারফা

নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানের চাষিরা এখন বিভিন্ন পাহাড় থেকে জুমের ফসল তুলতে ব্যস্ত সময় পার করছেন। ধানের পাশাপাশি মারফা চাষের প্রতি আগ্রহ বেড়েছে বান্দরবানের জুমচাষিদের মধ্যে। জুমে ধানের পাশাপাশি সাথি ফসল হিসেবে মরিচ, চিনাল, মারফা তিল, আদা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল উৎপাদন করে থাকেন।

জুমচাষিরা ধান লাগানো থেকে শুরু করে কাটা পর্যন্ত- এ সময়টা সাথি ফসল হিসেবে স্বল্পমেয়াদী এসব ফসল রোপণ করেন। উৎপাদিত ফসল দিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রিও করেন তারা। ভালো ফলন, চাহিদা বেশি এবং লাভ বেশি হওয়ায় বর্তমানে অনেকেই শসা জাতীয় ফসল মারফা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

পাহাড়ের জুমের মারফা সবজি বা সালাদ হিসেবে খাওয়া হয়। জুমের ধানের চারার ফাঁকে ফাঁকে বপন করা হয় মারফার বীজ। পাহাড়িরা সাধারণত এ সবজিটিকে মারফা বললেও সম্প্রদায় ভেদে এর আলাদা নামও রয়ে। যেমন চাকমা সম্প্রদায় একে মামবারা বলেন, আর ত্রিপুরা সম্প্রদায় একে বলে দরমাই, আবার মারমারা ঞোপ্রুসি বলে ডাকে মারফাকে।

পাহাড়ি-বাঙালি সব মহলেই আজকাল পুষ্টিকর এ মারফার বেশ কদর। সাধারণত পার্বত্য অঞ্চলে মারফাকে সালাদ হিসেবে, চিংড়ি দিয়ে, ডালের সঙ্গে, মাছ-মাংসের সঙ্গে আবার শুধু তরকারি হিসেবে আলাদাভাবে রান্না করে খেয়ে থাকেন অনেকেই। মারফা সিদ্ধ করে পেঁয়াজ, ধনে পাতা ও কাঁচা মরিচ দিয়ে ভর্তা করেও ভাতের সঙ্গে খাওয়া হয়।

পরিপক্ক মারফা তিন-চার মাস পর্যন্ত সংরক্ষণ রাখা যায়। যেহেতু আলাদাভাবে মারফার চাষ হয় না, তাই আলাদা হিসেব নেই এ মারফার খরচের। তবে আনুমানিকভাবে একটি জুম ক্ষেতে মারফার বীজ বুনতে চা-পাঁচ হাজার টাকার মত খরচ হয় বলে জানান বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক।

তিনি জানান, মারফা সাধারণত জুমের মিশ্র ফসল, আলাদাভাবে জুমে মারফা লাগানো হয় না, জুমের ১২-১৫টি ফসলের মধ্যে মারফা অন্যতম। মারফার পুষ্টিগুণ খুব বেশি। ৯০-৯৫ ভাগ পানি, ভিটামিন বি১ ও বি২ ফলিক এসিড, ক্যালসিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট ও প্রোটিন রয়েছে মারফায়। শরীরের ওজন কমাতে, হজম শক্তি বৃদ্ধি, শরীরকে ঠান্ডা রাখতে, হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে মারফা কার্যকর।

বান্দরবানের চিম্বুক পাহাড়ের চাষি ইয়ং জানান, এপ্রিল মাসে পাহাড়কে জুমচাষের উপযোগী করা হয়। এরপর ধান ও বিভিন্ন সবজির বীজ বপন করা হয় মে ও জুন মাসে। ধানের চারার ফাঁকে ফাঁকে মারফার বীজ বপন করা হয়, আগস্ট মাস থেকে জুমের মারফা ঘরে তোলা যায়।

তিনি আরও জানান, পরিবারের জন্য যতটা লাগে, ততটা রেখে বাকি মারফা বাজারে বিক্রি করি। নিজেদের প্রয়োজনের অতিরিক্ত মারফা সপ্তাহের প্রতি রবি ও বুধবার বাজারে নিয়ে বিক্রি করা হয়।

বান্দরবানের জুমচাষিরা এবার মারফার ফলন নিয়ে খুশি। জুমচাষি সিম প্রো ম্রো জানান, গত বছরের চেয়ে এ বছর মারফার উৎপাদন ভালো হয়েছে। দামও পাওয়া যাচ্ছে ভালো। গত বছর প্রতি কেজি মারফার দাম ছিল ২৫-৩০ টাকা। এ বছর সেটা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বান্দরবানের বালাঘাটা বাজারে মারফা বিক্রি করতে আসা রাজসেন তংচঙ্গ্যা বলেন, মারফা কচি অবস্থায় সবুজ, আধা পাকা অবস্থায় সাদা ও পাকলে হলদে রং ধারণ করে। এক একটি লতায় ১০ থেকে ১৫টি পর্যন্ত মারফা ফলে। একেকটি মারফার আকার ৮ থেকে ১০ ইঞ্চি আর ওজন আধাকেজি থেকে এক কেজির বেশি হতে পারে। পার্বত্য এলাকায় বসবাসরত সব জনগোষ্ঠীর কাছে মারফা একটি জনপ্রিয় সবজি।

রাজসেন তংচঙ্গ্যা আরো বলেন, এ বছর মারফার দামও বেশি পাচ্ছি। বিক্রিও বেশ ভালো হচ্ছে।

বান্দরবানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এ কে এম নাজমুল হক বলেন, বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, লামা, আলীকদমসহ সাতটি উপজেলার বিভিন্ন পাহাড়ে ২০২০-২১ অর্থবছরে ২০৬ হেক্টর জমিতে মারফার চাষ করা হয়েছে। বর্তমানে এক হাজার ৩৪৮ জন কৃষক মারফা চাষ করেছেন। দিন দিন পার্বত্য জেলা বান্দরবানে মারফার ফলন বাড়ছে।

তিনি আরো বলেন, মারফা উৎপাদনে কৃষকের আলাদা পরিশ্রমের প্রয়োজন হয় না, যখনই জুমক্ষেতের মূল ফসল পরিচর্যা করার সময়ই মারফার দেখাশোনা করা হয়। ফলে কম পরিশ্রমে বেশি মারফা উৎপাদন হওয়ায় কৃষকরা এখন মারফা চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা