সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক সভা

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা ব্যক্তিদের সাথে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বিসিক শিল্পনগরীতে আগুন

বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উন্নয়ন সংস্থা নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা যৌথভাবে এই সভার আয়োজন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ‘ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ’ এর নির্বাহি পরিচালক আদিল হোসেন তপু।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আবু মো: তোহা সাদি, ডা: মো: রাশেদুল ইসলাম, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস, সিনিয়র
স্টার্ফ নার্স নাজমা বেগম, সালমা সফুরা, পরিসংখ্যানবিদ সাহাবুদ্দিন,সাংবাদিক মুবাশ্বির হাসান শিপন, তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য মো: নোমান সহ বোরহান উদ্দিন উপজেলা তারুণ্যের কন্ঠস্বরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান,কিশোর-কিশোরী, তরুণ ও যুবাদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তারা যেন নিজেদের চাহিদা ও অধিকারের কথা বলতে পারেন। সমাজে লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে পারেন। তা নিশ্চিতকরণে কাজ করছে।

এসময় বক্তরা আরও বলেন, কেবল প্রজনন স্বাস্থ্যসেবা নয়, যেকোনো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠী যেন তাদের সুবিধামতো এবং বৈষম্য ছাড়া স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও কাজ করছে। স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করা ও বৈষম্য দূর করতে সবাইকে ভূমিকা রাখতে আহবান জানান বক্তরা। তারুণ্যের কন্ঠস্বর ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ যৌথ ভাবে ভোলাতে কিশোর -কিশোরীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা