সংগৃহীত ছবি
সারাদেশ

কৃষি খাতকে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে ধ্বংস 

জেলা প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউজ প্রকল্পের ছয় তলা ভবন নির্মান করেই আওয়ামী পন্থী ঠিকাদারী প্রতিষ্ঠান ১৫৮ কোটি টাকা আত্মসাত করেছিল। সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপনের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার, বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের দেওয়া হলেও গত পনের বছরে আ.লীগের নেতাকর্মী ছাড়া কেউ পায়নি। ফলে এ খাতকে কোটি কোটি টাকা আত্মসাতের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছে কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশিদ খান।

আরও পড়ুন: অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ট জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া গরুর হাট মাঠে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২২ সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মাড়ান্তি আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নালিতা বাড়ীর শফিউদ্দিন নামের আরেক কৃষক।

বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক ৫টি মন্ত্রণায়ণয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৭৩২২ কোটি মোট বরাদ্দের ৫.৯ শতাংশ। এটা খুবই অপ্রতুল। অথচ ২০১১-১২ সালে উক্ত খাতে বরাদ্দ ছিল ১০.৬৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থ বছরে সংশোধিত বাজেট কৃষি খাতে ভর্তুকীর পরিমান ছিল ২৫০০ কোটি টাকা। বর্তমান অর্থবছরের ভর্তুকির পরিমান ১৭২৬১ কোটি টাকা যা আগের বছরের তুলনায় ৮৩৮৩ কোটি টাকা কম।

বিগত ফ্যাসিবাদ সরকারের নজীরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানী থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৪ বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন ১০টি দেশের মধ্যে অষ্টম স্থানে রেখেছে।

কৃষি খাতে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, বিশেষ কৃষি লোন প্রনয়ণ, কৃষি সংস্কার কর্মসূচি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ, পল্লীবিদ্যুতায়ন কর্মসূচি, বিসিআইসি প্রতিষ্ঠা, চিনি শিল্প উন্নয়নে নীতিমালা, কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করাসহ যাবতীয় কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। কৃষিখাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ব্যাপক অবদান রেখেছিলেন। আগামীতে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে কৃষকদের সার্থ সংশ্লিষ্ট কাজ করবে বলে জানান তিনি।

এসময় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি। টেবুনিয়া কৃষিফার্ম এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান স্থানীয়রা।

মালিগাছা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসিফ, যুগ্ম-সম্পাদক আহসানুল হক মুন্না ও সদর উপজেলা কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা