সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজগঞ্জে সনাতনধর্মালম্বীদের সমাবেশ ও মিছিল

মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ : সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে গনসমাবেশ ও মিছিল করেছে সনাতনধর্মালম্বীরা।

আরও পড়ুন : মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

শনিবার (২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজার স্টেশন এলাকায় শেষ হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার চন্দন পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌরের সঞ্চালনায় গনসমাবেশে উপস্থিত থেকে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা লুট, অগ্নিসংযোগ করা হয়েছে। আমরাও এই দেশের ভূমিপুত্র। আমাদের জন্ম এইদেশে, তাহলে আমাদের ওপর কেন এমন অবিচার। তাই সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় সরকারকে ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এছাড়াও ৮ দফা দাবি বাস্তবায়নের অন্যতম নেতা চিন্ময় প্রভুসহ অন্যান্যদের ওপর মিথ্যা মামলা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাসগুপ্তর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুশিয়ারী দেন সনাতনধর্মালম্বীরা।

আরও পড়ুন : পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, সিরাজগঞ্জ পুজা উদযাপন পরিষদের সদস্য এ্যাড.কল্যান কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পরেশ মাহাতো, সমাজ কল্যান সম্পাদক রতন বাঁশফোর সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ, সনাতনী ছাত্র সমাজ সহ সকল সনাতনধর্মালম্বীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা