সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চুরির অভিযোগে কুপিয়ে হত্যা

সোমবার (৩ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত মো. আজিজুর রহমান তুহিন (২৭) নোয়াখালী পৌরসভার মুসলিম কলোনির মো. মহসিনের ছেলে।

আরও পড়ুন : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

স্থানীয়রা জানায়, তুহিন বিএম ট্রেডার্স নামের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনের গ্যারেজে বন্যার পানির ভেতরে বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ করছিল। তখন লাইনে বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ এলে সে বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় তার ভাই আরিফ তাকে ধাক্কা দিলে সে পড়ে মাথাও আঘাত পান। তারপর উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আবু তালেব বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা