সংগৃহীত ছবি
সারাদেশ

স্ত্রীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈরে আঁখি আক্তার (৩২) নামের ১ নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) ভোরে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বাস খাদে পড়ে নিহত ১

নিহত নারী, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর এলাকার।

ঘাতক স্বামী, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর এলাকা মো. বাবুল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে বাবুল ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এই কাটাকাটি একপর্যায়ে বাবুল ঘরে থাকা ধারালো ১টি কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্বামী বাবুল তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

আরও পড়ুন: বস্তাবন্দি পুলিশ সদস্যের লাশ উদ্ধার

এর পরে আশপাশের লোকজন ছুটে এলে তার স্ত্রী স্ট্রোক করেছেন বলে কান্নাকাটি করতে থাকেন তিনি। এ সময় তার আচরণে সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেয়। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় ঘাতক বাবুলকে আটক করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, লাম উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা