সংগৃহীত ছবি
সারাদেশ

চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীতে ব্যাটারি চালিত অটো রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহনা পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মোঃ রাসেল মুন্সীর বড় মেয়ে।

অধরা চৌধুরী মোহনা (১৮) নামের ওই শিক্ষার্থী আগামি ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম জানান, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় এখনো কোন অভিযোগ দেয়নি পরিবার তার মরদেহ হাসপাতাল মর্গে আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা