সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলায় বাসের ধাক্কায় শিব্বির আহমেদ (৩৩) ও সাদ্দাম হোসেন (৩৫) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৩ জুন) দুপুরে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের দরগাপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার

নিহতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের আবুল কালামের ছেলেও রিয়াজ উদ্দিনের ছেলে। ২ জনই মোটরসাইকেল করে ১ আত্মীয়র বিয়েতে যাচ্ছিলেন।

এসআই নাজমুল জানান, বিশ্বম্ভরপুর থেকে মোটরসাইকেল করে দুজন জগন্নাথপুরে একটি বিয়েতে যাচ্ছিলেন। শান্তিগঞ্জের দরগাপাশা এলাকায় গেলে জগন্নাথপুর থেকে আসা একটি বাস মোটরসাইকেলকেটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। ঘাতক বাসের চালক পলাতক আছেন।

আরও পড়ুন: নিখোঁজ শিশুর মর‌দেহ উদ্ধার

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা