সংগৃহীত ছবি
সারাদেশ

ফরিদপুরে ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবি

বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর উন্নয়ন পরিষদের আয়োজনে বৃহত্তর ফরিদপুরের নাগরিকের দুর্ভোগ অবসানে ফরিদপুরে ভারতীয় ভিসা সেন্টারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন : বিএনপি কারফিউ গণতন্ত্র চালু করেছিল

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আধাঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুরের বিশিষ্ট সাহিত্যিক ও লেখক মফিজ ইমাম মিলন, সংস্কৃতি কর্মী অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মন্ডল, ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, আবরাব নাদিম ইতু প্রমুখ।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

সভায় বক্তারা বলেন, নানা কারনে ফরিদপুরে ভারতীয় ‌ভিসা কেন্দ্র জরুরী প্রয়োজন হয়ে পড়েছে। কেননা ভারতীয় ভিসা কেন্দ্র ‌ চালু হলে শুধু ফরিদপুর নয় আশেপাশের জেলার মানুষ এখান থেকে সুবিধা হবে। তাদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। বর্তমানে একটা ভিসা করতে গেলে ঢাকা বা যশোরে কমপক্ষে দুই দিন যেতে হয়। এর পরও দেখা যায় নির্ধারিত দিনে বই পাওয়া যায় না। আবার আরও একদিন যেতে হয়। এতে জনগণের দুর্ভোগ বাড়ে এবং ‌ আর্থিক সমস্যা সহ সময় অপচয় হয়। অবিলম্বে নাগরিক দুর্ভোগ অবসানে ফরিদপুরে ‌একটি ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের জন্য দাবি জানান ‌নেতৃবৃন্দ। অন্যথায় ‌আগামী দিনে ভারতীয় ভিসা সেন্টার দাবিতে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা