ছবি: সংগৃহীত
সারাদেশ

ভালুকায় জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চতুর্থ ধাপে আগামী ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

আরও পড়ুন: ৩য় ধাপে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ।

প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে শহর ও গ্রামের হাট-বাজার, অলি গলিসহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।

তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে, তাকেই চান ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী ৫ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

আরও পড়ুন: গাছচাপা পড়ে প্রাণ গেল যুবকের

ইতোমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা যাতে নির্বাচনের আচরণবিধি মেনে চলেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রার্থীদের সাথে। দুজন চেয়ারম্যান প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে।

জানা গেছে, একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত ভালুকা উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৯৯৫ জন।

উপজেলা নির্বাচন অফিস জানায়, এ উপজেলায় মোট ১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিয়েছেন।

আরও পড়ুন: ভালুকায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী টিয়া পাখি প্রতীকের হোসাইন মো. রাজিব বলেন, নির্বাচিত হলে উন্নয়নের অগ্রযাত্রায় ভালুকাকে সম্পৃক্ত করে শিল্পবান্ধব আধুনিক ভালুকা গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখব।

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী কৈ মাছ প্রতীকের মো. রফিকুল ইসলাম পিন্টু বলেন, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। আমি বিশ্বাস করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পদ্ম ফুল প্রতীকের মাহমুদা সুলতানা মুন্নি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন: বিপৎসীমার ৫০সে.মি ওপরে মুহুরী নদীর পানি

নিজেকে একজন রাজনৈতিক কর্মী দাবি করে তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তিনি প্রার্থী হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে। তিনি আশাবাদী, জনগণ তাকে ভোট দেবেন।

উপজেলা নির্বাচন অফিসার শামছুন নাহার ভূঁঞা জানান, নির্বাচন ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কোথাও আচরণ বিধিমালার লঙ্ঘন হলে আমরা ব্যবস্থা নিচ্ছি।

উপজেলায় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে সার্বক্ষণিক কাজ করছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা