সংগৃহীত
সারাদেশ

এনএসআই পরিচয়ে প্রতারণা, আটক ২

জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মুজিবুর রহমান (৪৬) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩৪) নামের ১ দম্পতিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই সময় তাদের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) তাদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান র‍্যাব।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১

গ্রেফতারা হলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুজিবুর রহমান ও তার স্ত্রী মমতাজ বেগম।

র‍্যাব জানান, মনজুর আলম নামের ১ ব্যক্তি এসএসসি পাসের পর থেকে চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করে আসছিলেন। এরপর ২০২১ সালে ভাগনির বিয়েতে মমতাজ বেগমের সাথে তার পরিচয় হয়। এই সময় ভুক্তভোগী জানতে পারে মমতাজ বেগম হলেন (এনএসআই) চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক। এ পরে তিনি ভুক্তভোগী মনজুরকে এনএসআইয়ে চাকরি দেওয়ার কথা বলে নানা সময়ে ৩৪ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরীফ-উল-আলম জানান, ইয়াবাসহ ১ প্রতারক দম্পতিকে আটক করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ২ জনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা