সংগৃহীত ছবি
সারাদেশ

ইভিএমে ভোটারদের ভোগান্তি

জেলা প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার ৩ উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই সময় ভোটকেন্দ্রে গুলোতে ভোটারের দীর্ঘ সারি দেখা যায়।

আরও পড়ুন: ২০ মিনিটেও পড়েনি ভোট

সকাল থেকে সুজানগরের, চরভবানীপুর, মথুরাপুর উচ্চ বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়, নীউগীর বনগ্রাম, সাতবাড়িয়া, ভায়নার চলনা, সাতবাড়িয়া, কাদোয়াসহ বেশ কিছু এলাকার কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ সারি। কিন্তু ইভিএম মেশিন বারবার নষ্ট হয়ে যাওয়াতে ভোট গ্রহণে ধীরগতি লক্ষ্য করা হয়।

সুজানগরের চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বাবু প্রামানিক জানান, এই বার ১ম ইভিএমে ভোট দিলাম। আমার খুব আগ্রহ ছিল ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ার। তবে কোনো সমস্যা হয়নি কিন্তু ভোট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন: দিনাজপুরে ৩ উপজেলায় বৃষ্টির বাধা

চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার আবু সাঈদ জানান, এ কেন্দ্রে নারী পুরুষ মিলে মোট ভোটার ৫ হাজার ৪০০ জন। কেন্দ্রের মধ্যে ১৬টি বুথ বসানো হয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ২০০ মত ভোট পড়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে।

সুজানগর পাইলট মডেল স্কুলের সহকারী অফিসার মোহাম্মদ আশরাফ আলী জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৯৪ জন। সকাল ১০টার নাগাদ মোট ২৭টি ভোট কাস্ট হয়েছে। মাঝেমধ্যে ইভিএম মেশিনে সমস্যা দেখা দেওয়াতে অন্য বুথে পাঠানো হচ্ছে। এ জন্য কেন্দ্রের ভেতরে অনেক ভোটার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনার কবলে ইউএনও

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, পাবনার ৩ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্নের লক্ষ্যে বিজিবি, পুলিশ ফোর্স মাঠে আছেন। এ ছাড়াও র‌্যাব, আনসার সদস্য ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা রয়েছেন।

পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান জানান, নির্বাচনের জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমরা আশাবাদী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা