সংগৃহীত ছবি
সারাদেশ

২০ মিনিটেও পড়েনি ভোট

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় সেনদি ইউনিয়নের জামলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮টায় ভোটগ্রহণ শুরু হয় ২০ মিনিট পার হলেও মহিলা বুথে ১ টিও ভোট পড়তে দেখা যায়নি ।

রোববার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ নির্বাচনে এ দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন: চট্টগ্রামে তুরস্কের যুদ্ধজাহাজ

এই কেন্দ্রে ঢুকে দেখা যায় পুরো কেন্দ্রটি ভোটার শূন্য। মহিলা কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত মহিলা বুথে ১টিও ভোট পড়েনি।

এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা গজারিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া জানান, বৃষ্টির কারণে সকাল থেকে কেন্দ্রে ভোটারের উপস্থিতি একেবারে নেই। সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত পুরুষ ভোটকেন্দ্রে মাত্র ২টি ভোটা পড়েছে হয়েছে। তবে আশা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।

আরও পড়ুন: ব্রাজিলে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ৯০

তিনি আরও বলেন, জামালদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৭১৬ জন। এটি একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত নয়।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার জানান, নির্বাচন নিবিঘ্ন ও শান্তিপূর্ণ করতে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা আছে।

আরও পড়ুন: জাফর ওয়াজেদ ফের পিআইবির ডিজি

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় সর্বমোট ৬০টি ভোটকেন্দ্র রয়েছে। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ২৪৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৯৪৬ জন এবং নারী ভোটার সংখ্যা ৭১ হাজার ৩’শত জন।

এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা