সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকে পাচারের সময় উদ্ধার কোটি টাকার হেরোইন

জেলা প্রতিনিধি: রাজশাহীতে ট্রাকে পাথরের আড়ালে হেরোইন পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ১০ লাখ টাকা।

আরও পড়ুন: বোয়ালমারীতে বজ্রপাতে আহত ৮

সোমবার (৬ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল (২০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ীর তেনু হোসেনের ছেলে।

আরও পড়ুন: ফেনীতে ভবনে আগুন

মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা- আমচত্বর সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক ট্রাক থামিয়ে একটি ব্যাগের মধ্যে পুরাতন কাপড় দিয়ে মোড়ানো ৫১টি প্যাকেটে মোট ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও ১৫ হাজার ১১০ কেজি পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা