সংগৃহীত ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আগুনে গবাদী পশু পুড়ে ছাই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কয়েলের আগুনে পুড়ে এনামুল হক নামে এক মুয়াজ্জিনের ৭ টি গরু ও ৪ টি ছাগল মারা গেছে। এতে তাদের প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরু-ছাগল লালন পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। কষ্টের সম্বলটুকু হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।

আরও পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে দশটায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এনামুল হক ওই গ্রামের মৃত ফজলুর করিমের ছেলে এবং চেয়ারম্যান পাড়া মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা বলেন, সোমবার রাতে সাড়ে ১০ টার নামাজ পড়ছিলেন গৃহকর্তার স্ত্রী। মশার উপদ্রপ হতে রক্ষার্থে গোয়াল ঘরে কয়েল দেওয়া হয়। হঠাৎ কয়েলের আগুন হতে গোয়াল ঘরে আগুনের সূত্রপাত হয়। এতে গোয়াল ঘরে থাকা ৮ টি গরুর মধ্যে ৭টি গরু ও ৪টি ছাগল পুড়ে মারা যায়। এবং ১টি গরুর বেশি ভাগই পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আসে।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

আগুনে ক্ষতিগ্রস্ত এনামুল হক বলেন, আমার ২টি গাভী গরু সহ ৭টি গরু ও ৪টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। আমি গরু-ছাগল লালন পালন করে জীবিকা নির্বাহ করতাম। আগুনে পুড়ে আমার ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমার জীবিকা নির্বাহের কোন উপায় নাই।

এদিকে ক্ষতিগ্রস্ত এনামুল হকের আগুনে তাঁর ছোট ভাই সইফুল ইসলামের খড়ি ঘর, রান্না ঘর ও গরু রাখার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন : হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস লিডার প্রদীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনি। যাদের বাসায় আগুনে লেগেছে তারাই স্বীকার করেছে এটি কয়েলের আগুন থেকে সূত্রপাত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা