ফাইল ছবি
সারাদেশ

ভোলার ৩ উপজেলায় ৩৮ জনের মনোনয়ন দাখিল

ভোলা প্রতিনিধি: ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার ৩ উপজেলায় সর্বমোট ৩৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরও পড়ুন: বিয়ের গেইটে থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন জেলা রির্টানিং কার্যালয়ে প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে সর্বমোট ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন রয়েছেন।

ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।

আরও পড়ুন: প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

এ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- সাবেক উপজেলা চেয়ারম্যাস মোশারেফ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মো, ইউনুস ও মোহাম্মদ ইউসুফ। ভাইস চেয়ারম্যান পদে মনেনয়নপত্র জমা দিয়েছেন- এসএম আলী নেওয়াজ, আজিজুল ইসলাম, মিজানুর রহমান ও হুমায়ুন কবির।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- ছালেহা আক্তার, জান্নাতুল ফেরদৌস, ফরিদা ইয়াসমিন, রাবেয়া নিশা, রাবেয়া বসরি, রেহানা ফেরদৌস ও সেতারা বেগম।

দৌলতখান উপজেলায় মোট ১৩ প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

আরও পড়ুন: পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু

এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- আনিসুর রহমান, মামুনুর রশিদ, আনোয়ার হোসেন, মো. ইয়াছিন ও মনসুর আলম খান।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- মো. সেলিম, আনোয়ারুল ইসলাম, অনিকুল ইসলাম ও আবদুল অদুদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন- রেনু বেগম, কহিনুর বেগম, বিবি ফাতেমা ও শিউলি বেগম।

বোরহানউদ্দিন উপজেলায় মোট ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরও পড়ুন: কাতারের আমির আসছেন আজ

এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- আবুল কালাম, মো. জাফর উল্ল্যাহ, মোস্তাফিজুর রহমান ও মো. রাসেল।

ভাইস চেয়ারম্যান পদে মনসুরুল আলম, মো. আলী হীরা, মো. ইসমাইল খান ও হাসিব চৌধুরী বাধন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকতারুল নেছা, মাহফুজা ইয়াসমিন ও রাজিয়া সুলতানা মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভোলা জেলা নির্বাচন অফিসার ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আগামী ২১ মে ২য় ধাপে ভোলার ৩ টি উপজেলার ভোট অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা