৬ সেপ্টেম্বর রোববার, আজকের রাশিফল
আর্টস

৬ সেপ্টেম্বর রোববার, আজকের রাশিফল

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : মেষ রাশির জাতক-জাতিকার দিনটি আপনার জন্য কিছু করে দেখানোর। তবে নিজের রাগ জেদ ও অহংবোধকে নিয়ন্ত্রণ করতে হবে। সকল প্রকার প্রতিযোগিতামূলক কাজ করার চেষ্টায় সফল হবেন। শারীরিক ও মানসিক দূর্বলতা ঝেড়ে ফেলতে পারলে আজ আপনার অগ্রযাত্রাকে কেউ প্রতিহত করতে পারবে না।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : বৃষ রাশির জাতক-জাতিকাদের বৈদেশিক কার্যক্রমে সাফল্য লাভের দিন। আমদানী রপ্তানি বাণিজ্যে সফল হবেন। প্রবাসীদের ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ঝোকের বশে কিছু টাকা ব্যয় করার আশঙ্কা। যে কোনো প্রকার বাজি ধরা থেকে নিজেকে নিবৃত্ত করতে পারলে পকেটের টাকা পকেটেই থাকবে। দূরে কোথাও যাত্রা করতে হলে সতর্ক থাকবেন। লাল রঙ্গের বাহন এড়িয়ে চলতে পারলে ভালো।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : মিথুন রাশির জাতক-জাতিকাদের বন্ধু ভাগ্য আজ বলবান। যে কোনো বিপদে আপদে বা কর্মস্থলের ঝামেলা মোকাবিলাতে বন্ধুর সাহায্য বা পরামর্শ কাজে আসবে। বড় ভাই বোনের অসুস্থতার সংবাদ চিন্তিত করবে। বকেয়া বিল বেতন বা কাজের মজুরি আদায় করতে পারবেন। আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে।

কর্কট রাশি( ২১ জুন-২০ জুলাই) : কর্কট রাশির জাতক-জাতিকার আজ কর্মস্থলে নিজের যোগ্যতা প্রমাণের দিন। রাজনৈতিক বা সামাজিক কাজে আপনার গৃহিত পদক্ষেপ প্রশংসিত হবে। পদস্ত কর্মকর্তার কোনো ব্যক্তিগত কাজ করার জন্য আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। প্রশাসনিক কর্মকর্তাদের সকল চোখ রাঙ্গানী উপেক্ষা করে পেশাগত দায়িত্ব পালনে হতে হবে অবিচল। কিছু বাধা আসলেও তা আপনার কোনো ক্ষতি করতে পারবে না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক-জাতিকার ভাগ্য তখনই সু-প্রসন্ন হবে, যখন আপনি আপনার মধ্যকার ভয় ও নিরাশাকে জয় করতে পারবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসবে। নিজের উপর পূর্ণ আস্থা রাখতে পারলে বৈদেশিক কাজে সফল হবেন। বিদ্যা শিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টায় শিক্ষক বা অবিভাবকের সাহায্য লাভ। ভিসা সংক্রান্ত জটিলতা জয় করতে পারবেন।

কন্যা রাশি ( ২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ব্যাংক ঋণ বা ব্যাংক সংক্রান্ত কাজে সফলতার। শেয়ারবাজার বিনিয়োগকারীরা ব্যাংক সেক্টর থেকে লাভবান হতে পারেন। কোনো বিলাসিতার জন্য ক্রেডিট কার্ডের ব্যবহার না করাই শ্রেয়। চিকিৎসক ও স্বাস্থ্য সেবাখাতে বিনিয়োগকারীরা লাভের মুখ দেখতে পারবেন। আজ কোনো অবস্থাতেই যানবাহন নিয়ে প্রতিযোগিতা করতে যাবেন না। দূর্ঘটনা ঘটতে পারে।

তুলা রাশি ( ২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর) : তুলার জাতক জাতিকার সাংসারিক ক্ষেত্রে অগ্রগতি হবে। জীবন সাথীর কর্ম লাভের সুযোগ প্রবল। ঔষধ ও ক্যামিক্যালের ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের যোগ। অংশীদারি ভিত্তিতে জমি জমা ক্রয় বা ভবন নির্মাণ সংক্রান্ত চুক্তি করার সম্ভাবনা প্রবল। দাম্পত্য ক্ষেত্রে হিংসাত্মক কর্মকান্ডর আশঙ্কা প্রবল। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ স্থাপনে প্রয়োজনে মেডিটেশন করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : বৃশ্চিকের জাতক-জাতিকার কর্মস্থলে কোনো কারণে সহকর্মী বিরোধ দেখা দেবে। আজ পুরোনো কোনো ব্যাধির জন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। মাথাব্যাথা বা উচ্চ রক্তচাপ সম্পর্কে সতর্ক থাকবেন। কোনো অবস্থাতেই অধিনস্ত কর্মচারীদের সাথে চিৎকার চেচামেচি না করলেই ভালো থাকবেন। ব্যবসা বাণিজ্যে কিছু লোকশানের আশঙ্কা। কেটে যাওয়া বা মাথায় চোট পাওয়ার আশঙ্কা রয়েছে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ধনুর জাতক-জাতিকার দিনটি নিজের শিল্প প্রতিভা বিকাশের দিন। ক্রিড়াপ্রেমী ও ক্রিড়াবিদদের আয় রোজগার বৃদ্ধির সুযোগ আসবে। সিনেমার নির্মাতা ও মিডায়ার কর্মীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে আপনার সু-চিন্তিত সিদ্ধান্তই প্রয়োজন। বিদ্যার্থীদের বিজ্ঞাণ বিষয়ক পড়াশোনায় আরো বেশী মনযোগি হতে হবে। আজ প্রেমের ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি নিতে যাবেন না।

মকর রাশি( ২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। দিনের শুরুতেই পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয়র সাহায্য সহযোগিতা পেতে পারেন। আজ কর্মস্থলে আপনার দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। কাজের প্রয়োজনে কোনো অফিসে গিয়ে বহু দিনের পুরোনো কোনো স্কুল বন্ধুর সাথে দেখা হতে পারে। মায়ের উত্তপ্ত মেজাজ আজ আপনাকে কিছুটা শঙ্কিত করবে। যানবাহন চালনায় সতর্ক থাকুন।

কুম্ভ রাশি ( ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক-জাতিকার বৈদেশিক যোগাযোগে আশানুরূপ লাভ হবে। ফিটনেস ক্লাবের ব্যবসায়ীরা আজ অনেক গ্রাহক পেতে পারেন। ছোট ভাই বোনের সামান্যতম অপরাধকেও আস্কারা না দেওয়াই ভালো। সাংবাদিকতার কাজে আজ শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালন করুন। ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিন।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ) : মীন রাশির জাতক-জাতিকার আজ আয় রোজগার বৃদ্ধি পাবে। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে কিছু টাকা তুলতে হবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যের সাথে জড়িতদের বকেয়া টাকা আদায়ে চাপ প্রয়োগ করা প্রয়োজন। অনলাইনে খাদ্য পানীয় বিক্রেতাদের পরিবহনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। শ্যালক শ্যালিকার বিবাহ সংক্রান্ত বিষয়ে চিন্তা করতে পারেন।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা