ছবি : সংগৃহিত
শিল্প ও সাহিত্য
বিপীরত উচ্চারণ সাহিত্য-সংস্কৃতি সংসদ

সাহিত্য জীবনের কথা বলে

নিজস্ব প্রতিবেদক: বিসিএর সেক্রেটারি ইব্রাহিম বাহারী বলেন,সাহিত্য জীবনের কথা বলে। সমাজ পরিবর্তনে সাহিত্যের ভূমিকা অস্বীকার করার অর্থ মানব সভ্যতার ইতিহাস অস্বীকার করা।

আরও পড়ুন: উলিপুরে 'তনু ও লিলিপুট' বইয়ের মোড়ক উন্মোচন

জাতির প্রতিটি সঙ্কটকালে বাংলা সাহিত্যের কবি, সাহিত্যিক ও লেখকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই আজ আমরা যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করছি তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে জাতিকে জাগাতে হবে।

শুক্রবার (২১ জুলাই) বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি।

রাজধানীন মিরপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি,গীতিকার আমিনুল ইসলাম।

আরও পড়ুন: ঈশ্বরদীতে দুই বাংলার মিলন মেলা

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও বিসিএর সেক্রেটারি ইব্রাহিম বাহারী ,প্রধান আলোচক হিসেবে ছিলেন এ সময়ের অন্যতম প্রধান কবি হাসান আলীম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ইয়াকুব বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট গল্পকার লিয়াকত আলী, শিল্পী মালিক আব্দুল লতিফ, কবি গীতিকার সুমন রায়হান,শিল্পী নুরুল ইমরান, অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না প্রমুখ।

আরও পড়ুন: একুশে পদক প্রদান

নবীন ও প্রথিতযশা কবিদের স্বরচিত কবিতা পাঠ ও শিল্পীদের গানে গানে মুখরিক ছিল আজকের এ সাহিত্য আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সাহিত্য আড্ডায় আরো লেখা পাঠ করেন মাজেদুর হাসু, ইসমাইল হোসেন, সাগর হাওলাদার, নোমান সাদিক, আবুল হোসেন ময়েজি,নজরুল ইসলাম,আব্দুল আহাদ শোয়েব,আব্দুল কাইউম,জাবির আনজুম ও আশিকুর রহমান।

সাহিত্য আড্ডায় পঠিত লেখা সমূহের উপর গঠনমূলক সমালোচনা করেন প্রধান আলোচক কবি হাসান আলীম । অনুষ্ঠানে সবার আলোচনাতেই বিপরীত উচ্চারণকে আরো সুসংগঠিত করে এভাবে সাহিত্য আড্ডাসহ ব্যাপক অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা