আর্টস

সিংহের ভাগ্য উন্নতি, সতর্কে কন্যা

সান নিউজ ডেস্ক : চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজ কী রয়েছে। তবে জ্যোতিষ যাই বলুক, আপনার রাশির নিয়ন্ত্রক কিন্তু আপনি নিজেই!

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

পারিবারিক কাজে জীবন সঙ্গীর সাহায্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে। অংশীদারি কাজে অগ্রগতি আশা করা যায়। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে প্রতিপক্ষ সৃষ্টি হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীরা নতুন কর্ম লাভে সফল হতে পারবেন। ভিসা সংক্রান্ত জটিলতার অবসান হবে। শেয়ারবাজার-ফটকা ব্যবসায় ভালো আয় রোজগার আশা করা যায়। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি হবে।

মিথুন (২২ মে-২১ জুন)

স্বজনদের কাছ থেকে ব্যবসা-বাণিজ্যের জন্য টাকা ধার পেতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বেতন লাভের যোগ রয়েছে। বন্ধুর ব্যবসায় বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ঠিকাদারি ব্যবসায়ীরা নতুন সরকারি কাজের সুযোগ পেয়ে যাবেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

পদস্থ কর্মকর্তার সাহায্যে ভালো কোনো স্থানে বদলি হতে পারেন। রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসবে। প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পাবেন। আজ রোমান্স শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। বৈদেশিক কাজকর্মে সফলতা বৃদ্ধি পাবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

পুলিশি হয়রানি বা দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত জটিলতা থেকে সাবধানে থাকুন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। অপ্রত্যাশিত কোনো বিনিয়োগের সুযোগ কাজে লাগতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা আরামবোধ করবেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাহায্য আশা করতে পারেন। দম্পতিদের মধ্যকার ভুল বোঝাবুঝি কমে আসবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

শরীর-স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। কর্মস্থলে কোনো অধীনস্থ কর্মচারীর কারণে কাজে ঝামেলা দেখা দেবে। কোনো গোপন শত্রুর ইন্ধনে আপনার কর্মস্থলে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। লেনদেনের জটিলতার কারণে ক্রেতার কাছে অপমানিত হতে পারেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

আজ হঠাৎ করেই কারো সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে রাজনৈতিক হয়রানির আশঙ্কা প্রবল।। কর্মক্ষেত্রে কোনো অনৈতিক সম্পর্কে না জড়ালেই ভালো করবেন। সন্তানের পড়াশোনায় অগ্রগতি হতে পারে। সৃজন কাজে সতর্ক থাকবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

গৃহস্থালী কাজে আত্মীয়র সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি আবাসন ক্রয় সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। যানবাহন লাভের যোগ রয়েছে। কোনো আত্মীয়র কারণে গৃহে শান্তি ফিরে আসতে পারে। আসবাবপত্র ক্রয় করতে পারেন। বাল্য বন্ধুর সঙ্গে দেখা হওয়াতে ভালো লাগবে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদেশে থেকে ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীরা আজ নতুন অর্ডার আশা করতে পারেন। বিকাশ ব্যবসায়ী ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা আজ একটু সতর্কতার সাথে লেনদেন করবেন। ছোট ভাই-বোনের জন্য কোনো সম্বন্ধ আসতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আজ বকেয়া অর্থ পেতে পারেন। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় কোনো ঝামেলা দেখা দেবে। আজ মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন। সামাজিক আপ্যায়নে অংশ নিতে পারেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা