আর্টস

বৃষের প্রেমে সর্বনাশ, কন্যার ভাগ্যে উষ্ণ ভালোবাসা

সান নিউজ ডেস্ক : আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : আজকের দিন মেষ জাতক-জাতিকার দিনটি দুঃখ ও সুখের সংবাদ পেয়ে কাটবে। এ রাশির জাতক-জাতিকার ভাগ্যে উদ্যোক্তা হওয়ার শুভ লক্ষণ রয়েছে। লেখাপড়ায় ভালো প্রতিফলন পেতে পারেন। পুরনো প্রেম নতুন করে চাঙ্গা হতে পারে। অতিরিক্ত ভোজ থেকে দূরে থাকুন। প্রিয়জনকে আগলে রাখার চেষ্টা করুন। ব্যবসা-বাণিজ্যের জন্য আজকের দিনটি শুভ।

বৃষ : ধর্মীর কাজের মাধ্যমে দিনটি শুরু আপনার জন্য মঙ্গলজনক। নিজের সুনাম বৃদ্ধি পাবে। এতে শত্রুর সংখ্যা বাড়ছে। নারীর প্রেমের ফাঁদ থেকে সাবধান থাকুন। দূরের ভ্রমণ আপনাকে আন্দোলিত করবে। প্রেমের ছোঁয়ায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। প্রেমিকার চেয়ে স্ত্রীকে প্রাধান্য দিন।

মিথুন : আজ চাকরির ইন্টারভিউতে আপনি আপনার প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হবেন। তবে যাত্রাপথে বাধার সম্মুখিন হতে পারেন। সহকর্মীর প্রেমে হাবুডুবু খেতে পারেন। প্রেমের জন্য উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। হিতে বিপরীত হতে পারে। আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালোভাবে বজায় রাখুন। দূরের যাত্র শুভ।

কর্কট : কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র অবস্থায় কাটবে। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেলে সহকর্মীদের হিংসার পাত্রে পরিণত হবেন। বিয়ের আলাপ এগোতে পারে। উচ্চশিক্ষায় বিদেশ গমন শুভ। নিজের সৃজনশীলতায় উদ্যোক্তা হতে পারেন। আজ চাকরি পাওয়ার যোগ রয়েছে।

সিংহ : সিংহ রাশির জাতক-জাতিকার জন্য দিনটি সতর্কতামূলক। সাবধান না থাকলে প্রতারণার শিকার হবেন। উচ্চশিক্ষায় বিদেশে পাড়ি মঙ্গলজনক হতে পারে। শারীরিক দুর্বলতা আপনাকে অবসাদগ্রস্ত করতে পারে। তবুও চিকিৎসকের পরামর্শ নিন।

কন্যা : আজকের দিনটি মিশ্র অবস্থায় কাটবে। প্রেমিকার উষ্ণ ভালোবাসা প্রেমকে রাঙিয়ে তুলবে। তবে সীমালঙ্ঘন ভোগান্তি ডেকে আনতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ নয়। ব্যবসা-বাণিজ্য আপনার মানসিকতা বদলে দেবে। শত্রু থেকে সাবধান থাকাই শ্রেয়।

তুলা : মানসিক অস্থিরতা নিরসনে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য পাওয়া সহজ হবে। পাওনাদারের টাকা পরিশোধের ব্যবস্থা নিন। সাবধানে পথ চলুন।

বৃশ্চিক : আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে দাফতরিক কোনো কাজ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

ধনু : কারো ওপর নির্ভর করে কাজ সম্পাদনের চেষ্টা না করাই উত্তম হবে। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে পরিকল্পিত কাজ সমাধানে সক্ষম হবেন। পরোপকারে ও সামাজিক কর্মকাণ্ডে যথেষ্ট অগ্রগতি হতে পারে।

মকর : মকর রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি শুভ। বিদেশে গমন সবচেয়ে উত্তম কাজ হতে পারে। শারীরিক দুর্বলতা অনুভব হলে প্রাকৃতিক ওষুধ গ্রহণ করুন। দাম্পত্য জীবন সুখের হবে। তবে দুষ্টু বন্ধু থেকে সাবধান। মজার ছলে আপনার দাম্পত্যের সর্বনাশ ঘটাতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা