শিল্প ও সাহিত্য

মেলায় বইকেনার ব্যস্ততা 

হাসনাত শাহীন: সরকারি ছুটিতে মঙ্গলবার (৩০ মার্চ) বন্ধ ছিল অফিস-আদালত। যার কারণে ফাঁকা ছিল রাস্তাঘাটও। রাজপথে ছিল না অন্যদিনের মতো ব্যস্ততা ও মানুষের জটলা। তবে সোহরাওয়ার্দী উদ্যানের ১৫ লাখ বর্গফুটের বিশাল প্রান্তরে ছিল বইপ্রেমীদের উচ্ছাস।

সরকারি ছুটির দিন থাকাতে এদিনের মেলায় ভিড় থাকাটাই স্বাভাবিক ছিল। প্রকাশকরাও দু’দিন আগেই বলেছিলেন সোমবার শবে-বরাতের পর মঙ্গলবার অমর একুশে বইমেলার ১৩তম দিনে বইপ্রেমীদের উপস্থিতি বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (৩০ মার্চ) বইমেলার ১৩তম দিনে প্রকাশকদের সেই ধারণা সত্যি হয়েছে। এদিন মেলার প্রতিটি স্টল ও প্যাভিলিয়ন ঘুরে ঘুরে বইপ্রেমীরা বই কিনেছেন। বয়স, শ্রেণী ও রুচিভেদে গল্প, উপন্যাস, সায়েন্সফিকশন, গোয়েন্দাকাহিনীর বই এদিন বেশি বিক্রি হয়েছে বলে জানান বেশ কয়েকটি প্রকাশনা সংস্থায় কর্মরতরা। এ অবস্থা চলতে থাকলে এবারের বইমেলাও বিগত কয়েক বছরের সফলতার ধারাবাহিকতা রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন বিভিন্ন প্রকাশনা সংস্থার সাথে সংশ্লিষ্টরা। এদিকে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে সোমবার থেকে মেলার সময়সীমা এক ঘন্টা কমানো হয়েছে। অর্থাৎ রাত নয়টার পরিবর্তে মেলার প্রবেশদ্বার বন্ধ হচ্ছে রাত ৮টায়।

বিকেলে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে কথা হয় রাজধানীর রামপুরা থেকে মেলায় আগত নাসরিন আক্তারের সঙ্গে। তিনি বলেন, প্রাণের টানেই বইমেলায় আসি। প্রতিবারই আসি। করোনার আতংকে এবারের মেলায় আসবো কি আসবো না এ নিয়ে দ্বিধাদ্বন্দে ছিলাম। অবশেষে না এসে থাকতে পারলাম না। হুমায়ূন আহমেদের পুরনো বইগুলোই কিনবো। এছাড়া আর কারো বই কিনবোনা।

এদিকে পারিজাত প্রকাশনীর শওকত হোসেন লিটু বলেন, মানুষ প্রাণের টানেই বইমেলায় আসছে। আর বইও কিনছে। এবারের মেলা নিয়ে যে শংকা ছিল সেই শংকা গত কয়েকদিনে কেটে গেছে। প্রথম সপ্তাহে শুধু দর্শনার্থীরা মেলায় আসলেও এখন প্রকৃত বইপ্রেমীরা আসছেন, আর প্রত্যেকেই বই কিনছেন। আমি ব্যক্তিগতভাবে এবারের মেলা নিয়ে ভীষণ আশাবাদি।

হারুন-অর-রশিদের ‘৭ই মার্চ থেকে স্বাধীনতা’

‘অমর একুশে বইমেলা ২০২১’ প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হলো গবেষক হারুন-অর-রশিদ রচিত বই ইতিহাসভিত্তিক বই ‘৭ই মার্চ থেকে স্বাধীনতা’। বইটিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চ থেকে স্বাধীনতার সময়কালের নানা ইতিহাস তুলে ধরা হয়েছে। এই বইটি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বইটির প্রকাশক মাজহারুল ইসলাম। বইটির প্রচ্ছদ করেছেন মাসুম রহমান। ১৩৬ পৃষ্ঠার এই বইটির দাম- ৪০০ টাকা।

গোলাম মুরশিদের ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি’

এবারের মেলায় অবসর প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে ইতিহাসবিদ গোলাম মুরশিদের ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি’। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে শিল্প-সংস্কৃতির নানা বিষয় বইটিতে গুরুত্বের সাথে স্থান পেয়েছে। বইটি পাঠকদের দ্বারা সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ১৪০ পৃষ্ঠার এই বইটির দাম ২৭৫ টাকা।

মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি-কথা’

মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি-কথা’ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা অবসর। বইটির পাঠের মাধ্যমে সংস্কৃতির বিবর্তন ও এর নানা ইতিহাসের বিষয়ে পাঠকরা অবগত হতে পারবে বলে জানান এই প্রকাশনা সংস্থার সাথে সংশ্লিষ্টরা। ধ্রুব এষের প্রচ্ছদে ৩৫৬ পৃষ্ঠার এই বইটির দাম ৩৫০ টাকা।

‘প্রাচীন বাংলার ঐতিহাসিক ভূগোল গ্রন্থ প্রকাশ’

মুক্তিযোদ্ধা আব্দুল গণী রচিত ভূগোল বিষয়ক বই ‘প্রচীন বাংলার ঐতিহাসিক ভূগোল’ প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

প্রাচীন বাংলার, বিশেষত সমাজ-সভ্যতা, ধর্ম-দর্শন, ভাষা-সংস্কৃতি ইত্যাদি ইতিহাসের আলোকিত অনেক গৌরবময় চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে। সুপ্রাচীন কালের জনপদ অঙ্গ, বঙ্গ, সূক্ষ্ম-রাঢ় অঞ্চল ও রাজধানী নগর প্রভৃতির সঠিক অবস্থান তথ্য-উপকরণ এসবও স্থান পেয়েছে এই বইটিতে। রাজা, শশাঙ্ক, খড়গ, দেব, চন্দ্র, পাল, রর্মা, সেন প্রমুখ রাজার রাজ্য ও রাজধানী নগরের অবস্থান এতে চিত্রিত হয়েছে।
২২৪ পৃষ্ঠার এই বইটির দাম ৫০০ টাকা।

নতুন বই

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্যমতে, মঙ্গলবার মেলার ১৩তম দিনে নতুন বই এসেছে ১১২টি। এর মধ্যে রয়েছে গল্পের বই রয়েছে ৮টি, উপন্যাস ১২, প্রবন্ধ ৮, কবিতা ৫০, গবেষণা ২, ছড়া ১, শিশুসাহিত্য ১, জীবনী ২, মুক্তিযুদ্ধ ১, বিজ্ঞান ৪, ভ্রমণ ২, ইতিহাস ১, রাজনীতি ১, বঙ্গবন্ধু বিষয়ক ৪, ধর্মীয় ১, অনুবাদ ১, সায়েন্স ফিকশন ১ ও অন্যান্য ১২টি বই।

সাননিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা